১
সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ বিশেষ করে ফেইসবুক, টুইটার
ইত্যাদি এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলা চলে। ফেইসবুকের
মাধ্যমে অনেকদিন আগের কোনো বন্ধু কিংবা আত্মীয়কে খুঁজে পাওয়া কিংবা নতুন কারো সাথে
যোগাযোগ স্থাপন করা আমাদের অনেকের ক্ষেত্রে ঘটেছে, ফেইসবুকের মাধ্যমে তথ্যের
আদানপ্রদান, খবর পাওয়া ইত্যাদি কিংবা অনেকে ফেইসবুকের মাধ্যমে বাণিজ্য প্রসার
করছেন; এইসব ইতিবাচক দিক ছাড়াও ফেইসবুকের কিছু নেতিবাচক দিক আছে, বিশেষ করে
সাম্প্রতিককালে বেশ আলোচিত ব্যাপার হচ্ছে ফেইসবুকে গুজব ও ভুয়া খবরের ছড়াছড়ি এবং
তা কীভাবে আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে বিপর্যয়ের কারণ হচ্ছে।



