এসো খড়ে সুঁই খুঁজি

Custom Search
Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Thursday, April 29, 2010

কিশোরতোষ গল্প: আকাশছোঁয়া

মূল গল্পকার: মাইক রাথ (Mike Krath)
মূল শিরোনাম: High and Lifted Up



=========================================

অনুবাদের অভিপ্রায়টা ছিলো মোস্তাফিজ রিপনের। এর আগে কতগুলো ছড়া লিখেছিলাম পিচ্চিদের জন্য, কয়েকটা গল্প-ও লিখেছি; তবে সেইসব শিশুতোষ হয়েছে কিনা সে দ্বিধা নিয়ে প্রকাশ করা হয় নি, কম্পুতে নিদ্রা দিচ্ছে। অনুবাদ করে ফেললাম অনীক আন্দালিব বলায়। আবার দ্বিধা, শিশুতোষ হলো তো! শিশুতোষ না হলে-ও কিশোরতোষ হলেই হবে।

Sunday, April 25, 2010

১৯৭১: ঘাস থেকে ঘুড়ি, রূপকথাগুলো বাস্তবফুল

১৯৭১: ঘাস থেকে ঘুড়ি, রূপকথাগুলো বাস্তবফুল
=============================


এলোচুল মেলে ডাকলে বলে এসে গেলাম
খোঁপার বাঁধনে বাঁধলে বলে ডোরে পড়লাম
এসো তোমার খোঁপার বাঁধন আমার ছন্নগঠন
খুলে পরষ্পরের সুতো ধরি।


একদা এক দেশে একটি গ্রাম ছিল।

গ্রাম থাকলে মানুষ থাকে, আর থাকে পাহারাদার বৃক্ষসভ্যতা। রোদচশমায় মুখচোখ ঢেকে কড়ই গাছের শাখাপাতানিশান তলে একটি মাঝারী বয়েসের টিনের ঘর পাওয়া গেল। ঘরের মালিক মতিউরের পাকা দাঁড়ির সাথে পাল্লা দিয়ে ঢেউটিনগুলো ফুটোবহুল হয়েছে। ফলস্বরূপ অন্দরঘরে বর্ষার অনুপ্রবেশ রোধ করতে এখানে সেখানে পলিথিন খড়ের গেলাপ দিয়ে আচ্ছাদন দেয়া হয়েছে। দু'টি ছেলেমেয়ে নিয়ে মাতা-তেরেসা-বউটা সংসার সামাল দেয়, চাঁদ-সূর্য যেমন পোনা-তারাদের রাজ্য নিয়ন্ত্রণ করে।


রূপকথার সেইসব কাহিনি আমরা জানি, ঠাকুরমা

Saturday, October 24, 2009

আমরা একটা নদীর নাম দিয়েছিলিম

ক্রমশ সংস্কৃতিবিচ্ছিন্নতা অস্বীকার করে আমরা বিক্রি করে চলি বাংলাদেশের ঠোঙা, পাঠ করি ধর্মের পুঁথি। মানুষের গেঞ্জির ঘামশহর দেখে ভুলে যাই বানরের নগর পত্তন।

================================



মাড়াই করা ধান নৌকায় নিয়ে এপার-ওপার করে সবুজ মাঝি - কাঁধে মেলে রাখা লাল গামছায় রোদের শাঁস। কয়েকটা হলদে মাছ রোদের লোভে ডিগবাজি খায় জলের 'পরে; ঝুপ করে আবার জলে নামার আগে দেখে নেয় মাঝির মুখের পুরাণ।

Thursday, August 6, 2009

খেয়ালগপ্পো: আমরা ভালবাসতে ভুলে যাই নি!

==============================

রাখি, কাঁচি দিয়ে ঘাসঘুম কাটার শব্দ শুনেছ? ঠিক শব্দ না- মিহি সুর; সেই সুর শুনে শুনে একটি বালক প্রাপ্তবয়ষ্ক হয়ে যায়। বালকের চোখে চার প্রকারের নারীরূপই ধরা দেয়- জননী, সহোদরা, বউ এবং ব্যাজ্ঞনসখা।


তুমি ব্যজ্ঞনসখা।

Monday, April 27, 2009

হাতের কাঁকন ভেঙে করতলে জল

অপর্ণার সাথে আমার প্রথম দেখা হয়েছিল মিহি কুয়াশার শীতার্ত ভোরে- ক্ষণজন্মা শিশিরদল তখন প্রাকৃতিক ভৃঙ্গার পূর্ণ করার কাজে ব্রত ছিল। তার বাবার বদলির চাকুরী- উপজেলা শিক্ষা কর্মকর্তা। অগাস্টের এক রৌদ্রাক্রান্ত অথচ শীতকম্বল পরিহিত ভোরে আমাদের ইস্কুলে এসে ভর্তি হয় অপর্ণা। বছরের মাঝ-সময় থেকে আর শিক্ষার্থী ভর্তি করানোর রেওয়াজ না থাকলে-ও সে আমাদের সহপাঠিনী হয়ে গেল, বলা চলে তার অসাধারণ মেধার কারণে! বেলোয়ারি জানালায় রোদ জমে একাকার হয়ে যাওয়া দিনগুলো হামাগুঁড়ি দিত আমাদের ইস্কুলের বারান্দায়।

Friday, April 3, 2009

ঘাসপাড়ের পুরুষদের কথা

কপালে নয়ন তুলে আকাশ পানে তাকালেই বৃষ্টি থেমে যাবে না। জ্বি। আজ আমাদের পুষ্করণী মনে বৃষ্টি-মাদলে তবলার সুর তোলার দিন, মিছে চোখ রাঙাচ্ছেন কেন? আপনার জন্য ভিন্ন কিছু হতে পারে বৈকি; মাঘ মাস সবার শরীরে এক প্রকারে ধরা দেয় না। মাঘ মাসের চিলেকোঠা শীতে কেউ শীতস্তম্ভের কম্বল গায়ে শুয়ে থাকে, কেউ ফি রবিবারে হাঁসের মাংশ ভোজনের উৎসব করে। আপনার জন্য আজ সব-কিছু-চুলোয়-যাক দিন হতে পারে, আমাদের বিবিধ আনন্দের দিন। ঘাসপাড়ের পুরুষ কিংবা মানুষদের সাথে আপনাদের স্বয়ংক্রিয় নাগরিক জীবনের ব্যস্ত পার্থক্য থাকা অপ্রিয় কিছু নয়।

আপনি নাকের লোম ছিঁড়ে অফিসের টেবিল কুরুক্ষেত্র করে ফেলেন নির্বিষ দুপুরে ভাতঘুম না দেয়ার কষ্ট ভুলতে। সেটুকু ব্যর্থ আস্ফালন আপনাকে উৎসুক করে রাখে তা মুখ দিয়ে খিস্তি আকারে বের হয় বিকালের বাস ধরার সময়, আমি জানি। আপনি বিরক্ত মনে হয়ত বানরের সাথে মানুষের বিবর্তন-যোগসূত্র অনুসন্ধান করেন; কিংবা নিয়মবহির্ভূতভাবে সিগারেট ধরিয়ে জাতির হাত-পা লুলা করে দেন। আমরা যারা ঘাসপাড়ের লোকজন তারা নিরসবদনে উন্নাসিকতার কোরাস গাই, আমাদের প্রথাগত জীবনের জন্য ঈশ্বরের শ্রাদ্ধ করি!


চোখ লাল করেছেন কেন? কথা কানে না দেয়া তো আপনাদের কাছে ভোজনপর্ব শেষে ন্যাপকিনের শরীর বিষাক্তকরণের মতন ব্যাপার। আমাদের কথায় মনকষ্ট পাবেন না। ঘাসপাড়ের লোকদের চামড়া ভারী হয়। অন্যের দুঃখ, কষ্ট তাদের কাছে তুচ্ছমুল্য।

------------------------------------------------
ঘাসপাড়ের চরে নতুন যাত্রীবাহী লঞ্চ এসেছে। পালা করে নামছেন অভিজাত শ্রেণীর রঙ প্রতিফলন করা সাদা লোকেরা। বাতাসে, পাড়ার চায়ের দোকানে শোনা যাচ্ছে বনভোজনের কাজটি সাহেবরা এবার ঘাসপাড়েই করবেন।

Saturday, January 10, 2009

বিপ্রতীপ ভালবাসা: তারিয়ে তারিয়ে সুখ নিয়েছিলাম আমি

ইদানীং বিড়ালটা বড্ড জ্বালাতন করছে। রান্নায় মুখ দিচ্ছে, মাঝরাত্তিরে অন্যরকম খিদে পেয়ে ঘুম ভাঙলে বাথরুমে যাওয়ার সময় পথে ভয় দেখাচ্ছে। গতকাল তো মায়ের জায়নামাজে প্রস্রাব করে দিয়েছিল হতচ্ছাড়াটা। সর্বোপরি যাতনার একশেষ।
আমাদের দোতলা বাড়ির সীমানায় তেমন কোন বড় আলয় নেই। দূরে শিল্পীদের বাড়ি; তারপরে জনপদ কিছুটা বিরান। বিকালের নিরজনে আকাশ প্রেম করে। আমি ছাদ থেকে দেখি, আমি টের পাই; ছাদ থেকে বাড়ির পিছনের আহলাদী দিঘীর জলে নিজের ভাবনার প্রতিবিম্ব দেখি।

বিড়ালটার আগমন ইতিহাস বৈকি। তাকে সর্বপ্রথম দেখতে পাওয়া যায় আমাদের ছাদের চিলেকোঠার কাছটায়।

কী নিয়ে মাতামাতি...

13 Reasons Why (1) ADHD (1) Alzheimer's disease (1) Antibiotic Resistance (1) Anxiety (1) Autism (1) Brexit (1) Brief Answers to the Big Questions (10) Britain (1) Bruce Peninsula (1) Cades Cove Scenic Drive (1) Canada (2) Clingsman Dome (1) District 9 (1) Dopamine (1) Dyer's Bay (1) Federico Garcia Lorca (1) Fierté Montréal (2) Gaspé & Percé Rock (1) Global Warming (2) Great Smoky Mountains (2) Heatwave (1) Hemianopia (1) infographics (1) Instagram (104) International Balloon Festival (1) Interstate 77 (1) Lift (1) Links (1) Maple syrup boiling down (1) Maple syrup harvesting (1) Marconi Union (1) Mike Krath (1) Montmorency Falls (2) Montreal International Jazz Festival (1) Montreal Pride Parade (2) Mother Teresa (1) Movies (1) Music (2) Netflix (1) Niagara Falls (3) Nickelback (1) Nirvana (1) North Carolina (1) nutella (1) Photography (2) Photos (104) Poets of the Fall (2) Psychology (1) Rain storm in Montreal (1) Rape (1) Reading List (1) Saint-Remi (1) Samuel de Champlain Bridge (1) Sandra Crook (1) Schizophrenia (1) Sci-Fi (1) Sci-Hub (1) Shortest Sci-Fi (1) Smoky Mountains (1) Stephen Hawking (15) Sunshine 2007 (1) Tennessee (1) The Beatles (1) The Danish Girl (1) The Grand Design (8) The Handsome Family (1) Tobermory (1) Toronto (2) Transexualism (1) True Detective (1) Tyrannosaurus rex (1) Wallingford Back Mine – Mulgrave et Derry (1) West Island (1) Womenchapter (1) অটিজম (3) অটোয়া (1) অণুগল্প (8) অনুবাদ (19) অনূদিত গান (1) অভিগীতি (12) অভিলিপি (9) অর্থনীতি (2) অ্যালকোহল (1) আইন ও বিচারব্যবস্থা (1) আইসিস (2) আচরণগত স্নায়ুবিজ্ঞান (1) আত্মহত্যা (2) আলঝেইমারের রোগ (3) আলোকচিত্র (6) আলোকবাজি (9) ইচ্ছেকথা (3) ইন্সটাগ্রাম (104) উইমেন-চ্যাপ্টার (1) উদ্বেগ (1) উবার (1) একুশে বইমেলা (1) এন্টিবায়োটিক প্রতিরোধ (1) এম-তত্ত্ব (5) কবিতা (95) কম্পিউটার বিজ্ঞান (1) করোনাভাইরাস (6) কর্কটরোগ (1) কলাম (5) কানাডা (4) কাব্যালোচনা (2) কাসেম বিন আবুবাকার (1) কিশোরতোষ (1) কৃত্রিম বুদ্ধিমত্তা (1) কৃষ্ণগহ্বর (1) কোভিড-১৯ (8) কোলেস্টেরল (1) ক্যান্সার (2) ক্রসফায়ার (1) ক্লোনিং (1) খাদ্যব্যবস্থা (1) গণতন্ত্র (1) গবেষণা (1) গবেষণাপত্র (1) গর্ভপাত (1) গল্প (8) গাঁজা (1) গান (18) গুজব (1) গ্যাব্রিয়েলা মিস্ট্রাল (1) চলচ্চিত্র (4) ছড়া (5) ছবি (104) ছোটগল্প (6) জঙ্গিবাদ (1) জনস্বাস্থ্য (2) জিকা ভাইরাস (1) জীববিজ্ঞান (1) জীবাণু (1) ট্রান্সসেক্সুয়াল (1) ট্রান্সসেক্সুয়ালিজম (1) ডাইনোসর (1) ডাউনলোড (1) ডোপামিন (1) তাপমাত্রা (1) তিল-গপ্পো (17) তুষার দত্ত (2) তেজস্ক্রিয়তা চিকিৎসা (1) দূরবীন (2) দৃষ্টিশক্তি (1) ধর্ম (3) ধর্ষণ (2) নায়াগ্রা ফলস জলপ্রপাত (1) নারী (3) নারী স্বাধীনতা (1) নাস্তিকতা (1) নুটেলা (1) নৈতিকতা (1) পরিবেশ (1) পাঁচমিশালী (1) পাঠসূচি (1) পাম তেল (1) পাহাড় (1) পুস্তক (1) পেডোফিলিয়া (1) প্রকৃতি (1) প্রবন্ধ (2) প্রবাস (2) প্রাইমেট (1) ফটোগ্রাফী (1) ফেসবুক (1) ফ্রান্স (1) বই (2) বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর (10) বয়ঃসন্ধি (1) বর্ণবাদ (1) বাঙলাদেশ (18) বাবা (1) বাংলাদেশ (1) বিজ্ঞপ্তি (1) বিজ্ঞান (14) বিটলস (1) বিষণ্নতা (3) বুরকিনি (1) বৈজ্ঞানিক কল্পকাহিনি (8) বৈশ্বিক উষ্ণতা (1) ব্যক্তিত্ব (1) ব্যথা (1) ভাইটামিন ডি (1) ভাইরাস (1) ভালোবাসা (1) ভুয়া খবর (1) ভেন্টিলেটর (1) ভ্রমণ (3) মনস্তত্ত্ব (1) মনোবিজ্ঞান (19) মন্ট্রিয়াল (1) মন্ট্রিয়াল আন্তর্জাতিক জ্যাজ উৎসব (2) মস্তিষ্ক ক্যান্সার (1) মহিমান্বিত নকশা (3) মাদক (1) মাদকাসত্তি (2) মাদার তেরেসা (1) মানসিক স্বাস্থ্য (5) মুক্তগদ্য (3) মুক্তচিন্তা (4) মুক্তিযুদ্ধ (3) মৌলবাদ (1) যাপিত জীবন (2) যুগান্তর পত্রিকা (1) যৌনতা (1) রাজনীতি (1) রামপাল বিদ্যুৎ প্রকল্প (3) রূপান্তরকাম (1) রৌদ্রস্নান (1) লিওনার্ড ম্লোডিনো (5) লিংক (2) লিঙ্গরূপান্তর (1) লিঙ্গরূপান্তরকারী (1) লিথিয়াম (1) লিফট (1) শিক্ষাব্যবস্থা (1) শিশুতোষ (3) সংগীত (3) সন্ত্রাসবাদ (1) সংবাদমাধ্যম (1) সময়ভ্রমণ (1) সমালোচনা (1) সর্দিগর্মি (1) সানশাইন (1) সামাজিক দূরত্ব (1) সাম্প্রতিক দেখা চলচ্চিত্র (1) সার্স-কোভ-২ ভাইরাস (4) সাহিত্য (4) স্কিৎসোফ্রেনিয়া (1) স্টিফেন হকিং (16) স্ট্রোক (1) স্নায়ুবিজ্ঞান (12) স্নায়ুবিষ (1) স্বাস্থ্যসেবা (1) হলুদ (1)
রোদের অসুখ © 2008 Por *Templates para Você*