১
যখন কোনো মাদক গ্রহণ করা হয় তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় এবং সুখকর চাঙ্গা অনুভূতির সৃষ্টি হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে এই ডোপামিন নিঃসরণ মস্তিষ্ক ও শারীরিক কার্যক্রমের জন্য ভালো নয়, তাই বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় মাদককে বিপাক করে ফেলা হয়, ফলে ডোপামিনের নিঃসরণ ক্রমশ কমে স্বাভাবিক হয়ে আসে।



