এসো খড়ে সুঁই খুঁজি

Custom Search
Showing posts with label গান. Show all posts
Showing posts with label গান. Show all posts

Sunday, April 6, 2025

অনূদিত গান: অঙ্গুলি অঙ্গুরি | Mundari | Ustaad Naseer-ud-din Saami

ইউটিউবে পাওয়া ওস্তাদ নাসির-উদ্দীন সামীর এই গানটি (নিচে দেখুন) আমার অনেক প্রিয়। পাকিস্তানি কোক স্টুডিওতে (Coke Studio Pakistan) করা। রোড ট্রিপে এই গান অন্তত একবার হলে-ও শোনা হয়। যেহেতু উর্দু বুঝি না তাই গানের কথা বুঝতাম না। পরে গুগলে অনুসন্ধান করে একটি ইংরেজি অনুবাদ পেলাম। 



আমি বাঙলা অনুবাদ করেছি এই ওয়েবসাইটে পাওয়া ইংরেজি অনুবাদ থেকে:

مندری موری کاہے کو

mundari mori kaahe ko

my finger ring – why are you

چھین لئیں چھیلوا

chheen laeen chhailawa

snatching it, dashing lover

کہا کیو میں تورا

kaha kiyo main tora

what did I do to you?

نیک انیک ابھی بنائی

nek anek abhi banaai

I just had it made, so rich and splendid

ابھی جرائی سندری

abhi jaraai sundari

I just had it studded with jewels, the beauty

مندری

mundari

finger ring

مندری موری

mundari mori kaahe

my finger ring – why

کاہے کو چھین لئیں چھیلوا

kaahe ko chheen laeen chhailawa

why are you snatching it, dashing lover

کہا کیو میں تورا

kaha kiyo main tora

what did I do to you?

مندری موری

mundari mori

my finger ring


বাঙলা অনুবাদ:


অঙ্গুলি অঙ্গুরি - কেনো তুমি 

নিচ্ছো কেড়ে আমার মনোহরি প্রেমী, 

কী করেছি তোমাকে আমি?

সবে করেছি গঠন, এতো দামি আহা শোভন

সবে করেছি হীরায় খচন, আহা কী বিভূষণ

অঙ্গুলি অঙ্গুরি

অঙ্গুলি অঙ্গুরি – কেনো

কেনো নিচ্ছো কেড়ে তুমি, আমার মনোহরি প্রেমী

কী করেছি তোমাকে আমি?

অঙ্গুলি অঙ্গুরি আমার



Friday, October 1, 2021

অনূদিত গান: নীরব বালির বিস্তারে/ Far from Any Road - The Handsome Family


True Detective নামে এইচবিও'তে একটি সিরিজ আছে, সিরিয়াল কিলারদের নিয়ে। কীভাবে সিরিয়াল কিলারদের গোয়েন্দারা ধরে সেইসব কাহিনি নিয়ে। আমি সবে প্রথম সিজন দেখেছি। প্রথম সিজনের সূচনাসংগীত হিসেবে আছে The Handsome Family এর Far from Any Road গানটি। গানটি অনেক আসক্তিজনক। আমি এতোবার শুনেছি যে, এবং গানের কথা অনেক পছন্দ হয়েছে যে, ইচ্ছে করেছে অনুবাদ করার। নিচে সেই অনুবাদ চেষ্টার ফসল।

Monday, December 26, 2016

পাঁচটি গানের কথা

রোদের চাদর

আপেল ঘ্রাণে ম্রিয়মান এই হেমন্ত
হেমন্ত বিগত স্মৃতিতে ঘুম
পানের বরজে একটি রাত অক্লান্ত
ক্লান্ত ঘরে অন্ধকার নিঝুম
সে স্পর্শে অটুট লিখে যায় প্রণয় অক্ষর
সুবর্ণ উল্কিতে এঁকে যায় আপন স্বাক্ষর
বাহুতে তার তোলা একটি সিঁড়ির অবয়ব
অবয়ব আমার জানে মালতীর গন্ধ সব
তার জানলায় মেঘ ভাসে থোকা থোকা
চাঁদের ভস্মে সে লুকিয়ে রাখে কার নজর
মৌনতার ঘরে দু'জ্নে রই চুপচাপ
বাইরে বৃষ্টিতে রাত্রি ঝরে টুপটাপ
ভোরের আলোতে চলে যাবে সে একা
অস্থির দিনে সে আমার রোদের চাদর
২৬/১১/২০০৯

ঠোঁট আমার অন্ধ মাতাল
তার কাছে সবকিছু যেনো বেখেয়ালি খেয়াল
তার ত্বকের মদে ঠোঁট আমার অন্ধ মাতাল
সে রৌদ্র অক্ষরে ভোরের কাব্য লেখে মেঘস্লেটে
সে গোপন বাসনার কথা বলে ভীষণ অকপটে
শরীরে ভাসে শরীরের সাপ্পান উম্মাতাল
তার ত্বকের মদে ঠোঁট আমার অন্ধ মাতাল
ছাদের নির্জনতা আমাদের সম্বল
তার কেশে একটি হাওয়া বিহ্বল
তার কাছে যেন সবকিছু বেখেয়ালি খেয়াল
তার ত্বকের মদে ঠোঁট আমার অন্ধ মাতাল

তুমি এক জলমাধুরী
তোমার জানলায় ভাসানো অলক মেঘ
হাওয়ার রথে উড়ে আসে বৃক্ষের আবেগ
ফিরিয়ে দিও না করি মাধুকরী
মরু জীবনে তুমি এক জলমাধুরী
কী দিবে আর হয়তো নতুন শিকল
আমি নীতিহীন মাতাল
সারাদিন মেঘের অভিমানে অবিচল
উঠোনে ঝরি বেখেয়াল
আজলা ভরে যদি কুড়িয়ে নিতে স্বপ্নসুন্দরী
তার চোখে আমি এক স্বপ্নপাঠক
তাকে চায় হাজার-ও জন একান্ত
তার সাথে কল্পনায় সাজাই বৈঠক
না-পাওয়ার আশংকায় থাকি অশান্ত
এক স্পর্শে আশ্বাস দিতে যদি হাত ধরি
এক স্পর্শে আশ্বাস দিতে যদি দু’ হাত ধরি
১৬/১/২০১০

হাওয়ায় দিলে ঝাঁপ, হাওয়ায় দিলে উড়াল
তুমি হাওয়ায় দিলে ঝাঁপ, হাওয়ায় দিলে উড়াল
আমি হাওয়ায় উড়ালাম জোছনার একটি রুমাল
হাওয়ার ঢেউয়ে উড়ে যার চুলপাখি
হাওয়ার ছকে তার দেহপাতা আঁকি
আমার যেমনিচ্ছে খেয়াল
নীল মেঘ দেয় হাতছানি
জামকালো তিলে ঘুমখনি
তোমার যেমনিচ্ছে খেয়াল
তোমার নদীতে লুকাই সাঁতার
তোমাকে চাই যে কোন প্রকার
আমার যেমনিচ্ছে খেয়াল
৩১/০৭/২০০৮

যাক উড়ে স্বপ্নতীরে চিল ও ছায়া
সে চুলের ঘুড়িতে উড়ায় মধুর ভুল
আঁচলে তার আমার বিকেল বকুল
যাক উড়ে তবে স্বপ্নতীরে চিল ও ছায়া
হাতের মুঠোয় লেগে থাকে তার সঙ্গমায়া
আমার সারাদিন উলুবলু লাগে
সে করছে কোথাও খুনসুটি
তার তৃষ্ণায় সারা রাত্রি জাগে
তার কাছেই যেনো মনছুটি
যেখানে ইচ্ছে যেতে পারো আছে জায়েজ
আমার চোখের পাহারায় বেঁধেছি যে বেশ
১৬/৩/২০১০

যারা এইসব গান 'পড়ে' ক্লান্ত তারা নিচের এইগান দুটি শুনুন। সচল রাহিন হায়দারের সংগীতায়োজন ও গাওয়া।
অহং লেগে আছে যার চুলের খোঁপায়
কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে

Saturday, May 28, 2016

কখনো কখনো এই নারীরা বরফের ছাই

১.
এটি গানস এন রোজেস (Guns n' Roses) এর গান Dust N' Bones এর ছায়াবলম্বনে রচিত। রূপান্তর বলা চলে। গানটি ১৯৯১ সালে প্রকাশিত Use Your Illusion I অ্যালবামের গান। 

Thursday, December 29, 2011

গান: ঘুমিয়ে পড়ো মনোলোভা


গান: ঘুমিয়ে পড়ো মনোলোভা

তোমার বুকের কম্পন শুনি
কোনো জোড়া নদীর স্পন্দন
এখনো ভোর ছয়ের অধিক বাজে নি

Wednesday, August 3, 2011

বিটলসের (The Beatles) প্লিজ প্লিজ মি (Please please me) গানটির অনুবাদ


ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ নক নক। সে এসে ধুম করে বললো বিটলসের (The Beatles)
প্লিজ প্লিজ মি (Please please me) গানটি অনুবাদ করে দিতে। কী আর করা। ঘুম মেরে শুরু করলাম। কিন্তু ঘুম বড্ড তালবাহানা শুরু করলো। আলস্যের কারণে গিয়ে কফি করবো এমন জোর-ও পাচ্ছিলাম না। শেষে বোতলজাত সবুজ চা টানতে টানতে রূপান্তরে মন দিলাম।

Saturday, July 2, 2011

গান: সকল বিস্ময় রয়েছে জমা

[Poets of the Fall এর Lift গানটি থেকে অনুপ্রাণিত বা ছায়াবলম্বনে]


কখনো কখনো আমার না বলা কথাগুলো
মৃত প্রজাপতির মতো অক্ষম পড়ে রবে
ভয় জেগে ওঠে ভয় জেগে ওঠে অকারণ
যেনো যা-ই বলবো ঢের কৃত্রিম শোনাবে

Friday, June 24, 2011

দুটি গান

গান: নবজন্ম নিচ্ছে জীবনের স্বাতী

মেঘের ডানা সঙ্গী আজ তারার ঘুড়ি
তোমার জানালা কেনো খোলা
চাঁদ নিভে গেলে-ও প্রভার ছড়াছড়ি
গ্রীল ধরে ভাবছো তুমি একলা
মাতাল রাত মহুয়ার প্রতিকৃতি
তোমার চোখে
নবজন্ম নিচ্ছে জীবনের স্বাতী

Thursday, June 16, 2011

ব্যবধান


সে আসে নি তো আকাশভাঙা বৃষ্টিবেলায়
আসবে হয়তো কোনো খামোখা ভাবনায়
বাড়বে সে বৃক্ষের সবুজ অধিকারে
চন্দ্রগ্রহণে-ও সে ঘুমচোরা জোছনা নিয়ে
আমার উঠোনে নিশ্চিত খেলা করে
প্রেমে অন্ধ হয়ে আমার নিশাচরী পাখির রৌদ্রতৃষ্ণা
বসন্তস্মৃতি সব ফিরে যাওয়া মানুষের মতো কুয়াশা

Friday, May 20, 2011

শঙ্খজীবন

শঙ্খজীবন
======
আঘাত করো ততো, এখন কতো সহজে হৃদপদ্মের পাশে
রোদ পোহায়ে চলে ব্যথার কুমির
নীলাভ সূর্যের যতো আলোকতৃষ্ণা সব বড্ড বেশি একপেশে
সুরের ভেতরে কোন রঙ জাগে অস্থির

ঘুরে ফিরে সমুদ্রের কাছে বলি

Thursday, December 30, 2010

আমি জানলায় কুয়াশার রঙে নদী এঁকেছি ভেবে তোমায়


মাঝে মাঝে ব্যথা দিতে আসো বেশ ভালো পাই
রোদের অসুখে কার ছায়া ঘনিয়েছে এই সন্ধ্যেবেলায়
মাঝে মাঝে কান্না রোপন করতে আসো নির্জনে
স্বাগত জানাবো কষ্টের কার্তুজ নিয়ে এলে-ও অবেলায়
তুমি যেমন করে ইচ্ছে

Sunday, April 25, 2010

গান: কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে

অভিগীতি: কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে

যদিও মন ভালো নেই, মন ভালো নেই
চুলের ডানায় যেমনিচ্ছে উড়তে পারি
তবুও হাওয়া গুনি, হাওয়া গুনি সেই
রোদপাখির ডানায় ফাগুন আঁকড়ে ধরি


কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে

Wednesday, February 17, 2010

অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়

গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================
বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো

একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা

হাত চলকে টেবিলে কফি পড়ে গেল খানিক
ঠোঁট চলকে কয়েকটি চুম্বন
শুধু বিকেলটুকু তোমার তারে বাঁধা অনেক
খোঁপা ও বিকেল যেন তারগ্রহণ
১২/১/২০১০


মূল-পোস্ট: সচলায়তন 

======================

যারা যারা গানটি শুনতে আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের জন্য একটি সংবাদ রয়েছে।
রাহিন হায়দার এটিতে সুরারোপ করেছেন। শুনতে এখানে গুঁতো দিন।




সুর, সংগীত ও শিল্পী: রাহিন হায়দার

আগ্রহী ব্যক্তিরা এই পোস্টটিএখানে টু মারতে পারেন। স্মরণীয় যে এটি ডেমো সংস্করণ।

Saturday, February 13, 2010

গান: হাওয়ায় দিলে ঝাঁপ, হাওয়ায় দিলে উড়াল

================================
তুমি হাওয়ায় দিলে ঝাঁপ, হাওয়ায় দিলে উড়াল
আমি হাওয়ার ম্যেঁয়াও বিড়াল

হাওয়ার তালে উড়ে যার চুলপাখি

হাওয়ার ছকে তার দেহপাতা আঁকি;
আমার যেমনিচ্ছে খেয়াল

Wednesday, December 30, 2009

গান: রাতে আপেল-ঘ্রাণে তুমিআমি

আপেল-ঘ্রাণে ম্রিয়মান হয়ে গেছে বাকি সব হেমন্ত
হেমন্ত স্মৃতিতে ঘুমঘুম
পানের বরজে রাতের ছায়া লুকোচুরি খেলে অক্লান্ত
ক্লান্ত ঘর আছে নিঝুম
আপেলে অটুট থাকে স্পর্শের লিপি, নরম অক্ষর
এক কালি ও পাঁচ কলমে আঁকি আপন স্বাক্ষর

হাতে যদি তোলা একটি সিঁড়ির অবয়ব

অবয়ব আমার জানে মালতীর গন্ধ সব

Tuesday, September 22, 2009

অনুবাদ: Save The Last Dance For Me গানটি

মূল গীতিকার: Spitalny, Phil; Magine, Frank; Hirsch, Walter।

মূল গীতিকথা:


You can dance-every dance with the guy
Who gives you the eye, let him hold you tight
You can smile-every smile for the man
Who held your hand neath the pale moon light
But don't forget who's takin' you home
And in whose arms you're gonna be
So darlin' save the last dance for me

Sunday, November 2, 2008

Photograph - Nickelback

এই গানটা এত্তো ভালো লাগে আমার! কেমন রক্ত কাঁপানো গান! স্মৃতিকাতুরে একটা গান।
বাংলাদেশে থাকার সময় আমার খুব বেশি ইংরেজি গান শোনার সৌভাগ্য হয়নি। আমার আব্বু'র পুরানো দিনের কিছু ইংরেজি গানের ক্যাসেট ছিল, এবং আমার বড় জ্যাঠাতো ভাই মাঝে মাঝে Bon Jovi, Michael Jackson, Bob Dilan আর Beatles এর গান শুনত; আমারও শোনা হয়েছিল সেটুকুই।
তারপর, এখানে এসে আমি ইংরেজি গানের এক বিশাল সমুদ্দুর আবিষ্কার করি।
গানটা পুরানো ছবির বর্ণনা আর ঘটনাবিন্যাস নিয়ে করা, যেন কাউকে ছবি দেখিয়ে ঘটনা প্রবাহ সম্পর্কে বলা হচ্ছে। গানটা শুনলেই শৈশব কিংবা কৈশোরের বাঁদুরে স্মৃতিগুলো মনে পড়ে যায়।




http://www.youtube.com/watch?v=M-qkOpJQ3a0

নিকেলব্যাক সম্পর্কে কিছু বলা দরকার। কানাডার একটি অতি জনপ্রিয় সংগীতদল, মূলত এরা রক আর রক-পপ গান করে। আলবার্টা'র হান্না শহরের একটা বেতারকেন্দ্র (99.3, The Fox) স্থানীয় সংগীত দল খুঁজে বের করার জন্য প্রতিযোগিতার আয়োজন করে, নিকেলব্যাক ছিল ১৯৯৯ সালের বিজয়ী; সেই আবির্ভাব অস্বাভাবিক কিছু ছিলনা তা তারা প্রমাণ করেছিল অতিসত্তরই। Chad Kroeger কর্তৃক সংগঠিত এই দলে তার ভাই Mike Kroeger (Bass), চাচাত ভাই Ryan Vikedal (Drums), এবং Ryan Peake (Guitar) যোগদান করে যখন Chad Kroeger নিজেই গান লেখা শুরু করে। এদের আরো কয়েকটা জনপ্রিয় গান - Far Away (আমার আরেকটা প্রিয় গান :) ), If Everyone Cared (ভাবটা উচ্চাঙ্গিক :| ), Rockstar (শুনে মজা আছে, তবে জীবনমুখী গান !:#P ), How You Remind Me ( ছ্যাঁকাখাওয়াদের জন্য B-) )
গানের কথা:

Look at this photograph
Everytime I do it makes me laugh

How did our eyes get so red

And what the hell is on Joey's head


And this is where I grew up

I think the present owner fixed it up

I never knew we'd ever went without

The second floor is hard for sneaking out


And this is where I went to school

Most of the time had better things to do

Criminal record says I broke in twice

I must have done it half a dozen times


I wonder if it's too late

Should i go back and try to graduate

Life's better now than it was back then

If I was them I wouldn't let me in


Oh, oh, oh

Oh, god, I


Every memory of looking out the back door

I had the photo album spread out on my bedroom floor

It's hard to say it, time to say it

Goodbye, goodbye.

Every memory of walking out the front door

I found the photo of the friend that I was looking for

It's hard to say it, time to say it

Goodbye, goodbye.


Remember the old arcade

Blew every dollar that we ever made

The cops hated us hangin' out

They say somebody went and burned it down


We used to listen to the radio

And sing along with every song we know

We said someday we'd find out how it feels

To sing to more than just the steering wheel


Kim's the first girl I kissed

I was so nervous that I nearly missed

She's had a couple of kids since then

I haven't seen her since god knows when


Oh, oh, oh

Oh, god, I


Every memory of looking out the back door

I had the photo album spread out on my bedroom floor

It's hard to say it, time to say it

Goodbye, goodbye.

Every memory of walking out the front door

I found the photo of the friend that I was looking for

It's hard to say it, time to say it

Goodbye, goodbye.


I miss that town

I miss the faces

You can't erase

You can't replace it

I miss it now

I can't believe it

So hard to stay

Too hard to leave it


If I could I relive those days

I know the one thing that would never change


Every memory of looking out the back door

I had the photo album spread out on my bedroom floor

It's hard to say it, time to say it

Goodbye, goodbye.

Every memory of walking out the front door

I found the photo of the friend that I was looking for

It's hard to say it, time to say it

Goodbye, goodbye.


Look at this photograph

Everytime I do it makes me laugh

Everytime I do it makes me...

আদি রচনাকাল: ২৭ শে আগস্ট, ২০০৮
মূল-পোস্ট: সামহয়্যার-ইন-ব্লগ

Wednesday, June 25, 2008

মেলা

নিকুঞ্জ বনে জমেছে মেলা
পেলাম আমন্ত্রণ বার্তা,
ছায়া রেখে যেতে হবে
শর্ত দিয়েছে একটা।

মেলায় যাবে কথা ভালো
সঙ্গী বিনে

পথ দিবে পাড়ি;
এক পোশাকে এক তালে
হবে পার ঐ পুল তরী।
চার মাঝি শুধু ভাসিয়ে দিবে নৌকাটা।

মেলায় আছে অনেক বাহারী
আছে অনেক বিষ-নিরামিষ;
কাটতে হবে টিকিট তোমার
পুণ্য-পাপে, যেতে সমাবেশ।
সময় নাই বেশি বাজতে ঘন্টা। 



আদি রচনাকাল: ০৬ ই জুন, ২০০৮
মূল-পোস্ট: সামহয়্যার-ইন-ব্লগ

কী নিয়ে মাতামাতি...

13 Reasons Why (1) ADHD (1) Alzheimer's disease (1) Antibiotic Resistance (1) Anxiety (1) Autism (1) Brexit (1) Brief Answers to the Big Questions (10) Britain (1) Bruce Peninsula (1) Cades Cove Scenic Drive (1) Canada (2) Clingsman Dome (1) District 9 (1) Dopamine (1) Dyer's Bay (1) Federico Garcia Lorca (1) Fierté Montréal (2) Gaspé & Percé Rock (1) Global Warming (2) Great Smoky Mountains (2) Heatwave (1) Hemianopia (1) infographics (1) Instagram (104) International Balloon Festival (1) Interstate 77 (1) Lift (1) Links (1) Maple syrup boiling down (1) Maple syrup harvesting (1) Marconi Union (1) Mike Krath (1) Montmorency Falls (2) Montreal International Jazz Festival (1) Montreal Pride Parade (2) Mother Teresa (1) Movies (1) Music (2) Netflix (1) Niagara Falls (3) Nickelback (1) Nirvana (1) North Carolina (1) nutella (1) Photography (2) Photos (104) Poets of the Fall (2) Psychology (1) Rain storm in Montreal (1) Rape (1) Reading List (1) Saint-Remi (1) Samuel de Champlain Bridge (1) Sandra Crook (1) Schizophrenia (1) Sci-Fi (1) Sci-Hub (1) Shortest Sci-Fi (1) Smoky Mountains (1) Stephen Hawking (15) Sunshine 2007 (1) Tennessee (1) The Beatles (1) The Danish Girl (1) The Grand Design (8) The Handsome Family (1) Tobermory (1) Toronto (2) Transexualism (1) True Detective (1) Tyrannosaurus rex (1) Wallingford Back Mine – Mulgrave et Derry (1) West Island (1) Womenchapter (1) অটিজম (3) অটোয়া (1) অণুগল্প (8) অনুবাদ (19) অনূদিত গান (1) অভিগীতি (12) অভিলিপি (9) অর্থনীতি (2) অ্যালকোহল (1) আইন ও বিচারব্যবস্থা (1) আইসিস (2) আচরণগত স্নায়ুবিজ্ঞান (1) আত্মহত্যা (2) আলঝেইমারের রোগ (3) আলোকচিত্র (6) আলোকবাজি (9) ইচ্ছেকথা (3) ইন্সটাগ্রাম (104) উইমেন-চ্যাপ্টার (1) উদ্বেগ (1) উবার (1) একুশে বইমেলা (1) এন্টিবায়োটিক প্রতিরোধ (1) এম-তত্ত্ব (5) কবিতা (95) কম্পিউটার বিজ্ঞান (1) করোনাভাইরাস (6) কর্কটরোগ (1) কলাম (5) কানাডা (4) কাব্যালোচনা (2) কাসেম বিন আবুবাকার (1) কিশোরতোষ (1) কৃত্রিম বুদ্ধিমত্তা (1) কৃষ্ণগহ্বর (1) কোভিড-১৯ (8) কোলেস্টেরল (1) ক্যান্সার (2) ক্রসফায়ার (1) ক্লোনিং (1) খাদ্যব্যবস্থা (1) গণতন্ত্র (1) গবেষণা (1) গবেষণাপত্র (1) গর্ভপাত (1) গল্প (8) গাঁজা (1) গান (18) গুজব (1) গ্যাব্রিয়েলা মিস্ট্রাল (1) চলচ্চিত্র (4) ছড়া (5) ছবি (104) ছোটগল্প (6) জঙ্গিবাদ (1) জনস্বাস্থ্য (2) জিকা ভাইরাস (1) জীববিজ্ঞান (1) জীবাণু (1) ট্রান্সসেক্সুয়াল (1) ট্রান্সসেক্সুয়ালিজম (1) ডাইনোসর (1) ডাউনলোড (1) ডোপামিন (1) তাপমাত্রা (1) তিল-গপ্পো (17) তুষার দত্ত (2) তেজস্ক্রিয়তা চিকিৎসা (1) দূরবীন (2) দৃষ্টিশক্তি (1) ধর্ম (3) ধর্ষণ (2) নায়াগ্রা ফলস জলপ্রপাত (1) নারী (3) নারী স্বাধীনতা (1) নাস্তিকতা (1) নুটেলা (1) নৈতিকতা (1) পরিবেশ (1) পাঁচমিশালী (1) পাঠসূচি (1) পাম তেল (1) পাহাড় (1) পুস্তক (1) পেডোফিলিয়া (1) প্রকৃতি (1) প্রবন্ধ (2) প্রবাস (2) প্রাইমেট (1) ফটোগ্রাফী (1) ফেসবুক (1) ফ্রান্স (1) বই (2) বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর (10) বয়ঃসন্ধি (1) বর্ণবাদ (1) বাঙলাদেশ (18) বাবা (1) বাংলাদেশ (1) বিজ্ঞপ্তি (1) বিজ্ঞান (14) বিটলস (1) বিষণ্নতা (3) বুরকিনি (1) বৈজ্ঞানিক কল্পকাহিনি (8) বৈশ্বিক উষ্ণতা (1) ব্যক্তিত্ব (1) ব্যথা (1) ভাইটামিন ডি (1) ভাইরাস (1) ভালোবাসা (1) ভুয়া খবর (1) ভেন্টিলেটর (1) ভ্রমণ (3) মনস্তত্ত্ব (1) মনোবিজ্ঞান (19) মন্ট্রিয়াল (1) মন্ট্রিয়াল আন্তর্জাতিক জ্যাজ উৎসব (2) মস্তিষ্ক ক্যান্সার (1) মহিমান্বিত নকশা (3) মাদক (1) মাদকাসত্তি (2) মাদার তেরেসা (1) মানসিক স্বাস্থ্য (5) মুক্তগদ্য (3) মুক্তচিন্তা (4) মুক্তিযুদ্ধ (3) মৌলবাদ (1) যাপিত জীবন (2) যুগান্তর পত্রিকা (1) যৌনতা (1) রাজনীতি (1) রামপাল বিদ্যুৎ প্রকল্প (3) রূপান্তরকাম (1) রৌদ্রস্নান (1) লিওনার্ড ম্লোডিনো (5) লিংক (2) লিঙ্গরূপান্তর (1) লিঙ্গরূপান্তরকারী (1) লিথিয়াম (1) লিফট (1) শিক্ষাব্যবস্থা (1) শিশুতোষ (3) সংগীত (3) সন্ত্রাসবাদ (1) সংবাদমাধ্যম (1) সময়ভ্রমণ (1) সমালোচনা (1) সর্দিগর্মি (1) সানশাইন (1) সামাজিক দূরত্ব (1) সাম্প্রতিক দেখা চলচ্চিত্র (1) সার্স-কোভ-২ ভাইরাস (4) সাহিত্য (4) স্কিৎসোফ্রেনিয়া (1) স্টিফেন হকিং (16) স্ট্রোক (1) স্নায়ুবিজ্ঞান (12) স্নায়ুবিষ (1) স্বাস্থ্যসেবা (1) হলুদ (1)
রোদের অসুখ © 2008 Por *Templates para Você*