১
খরগোশ আর কুকুরের ভ্রাতৃত্ব নিয়ে এই শহর, ব্রোসার্ড, সারা সকাল সমগ্র দুপুর ভিজতেছিলো ঘ্যানঘ্যানে বৃষ্টি ও গুচ্ছ তুষারে। আর বিষাদপ্রত্ন নিয়ে সারি সারি ফিরছিলো মানুষদের গাড়ি চটক বাড়ি বাড়ি।
আমি চশমা খুলে রেখে-ও দৃশ্যায়নের আন্তরিকতায় চপল হয়ে উঠি। প্রগলভ কণ্ঠে ডাকে কাঁথা-লেপ-বিছানা, 'কালরাতের না ঘুমানো ঘুমটুকু বুঝে নাও।'
আবহাওয়া বার্তায় মোতাবেক জানতে পারি বিকেলে রোদের ক্ষমতায়ন হবে। ফলে উঠোনে আচার রোদে দেয়ার মতো সাময়িক উষ্ণতায় চঞ্চল হয়ে উঠবে বিমর্ষ দালান-রেস্তোরা-জাদুঘর।
এমন দিনে তোমাকে কাছে পেলে খুব ভাল্লাগে, সঙ্গে না থাকলে-ও দ্ব্যর্থহীন কিছু কথা বলে নেয়া যায় ভ্রাম্যফোনে।

২
ক্লান্তি নিয়ে দেখি ভুল চোখ। কান্না কান্না লাগে, হাঁসেরা কাঁদে না বলে