এসো খড়ে সুঁই খুঁজি

Custom Search
Showing posts with label বিজ্ঞান. Show all posts
Showing posts with label বিজ্ঞান. Show all posts

Tuesday, December 19, 2017

Tyrannosaurus rex

Tyrannosaurus rex ছিলো ভূমিতে বসবাসকারী বড় শিকারি ডাইনোসর। Jurassic Park চলচ্চিত্র দেখে আমাদের ধারণা হয়ে থাকতে পারে যে (আমিও তাই জানতাম) ওরা অনেক দৌড়াতে পারতো, শিকার ও চলাচলের জন্য। তবে নতুন গবেষণা মতে, তারা দৌড়াতে পারতো না, দৌড়ানোর চেষ্টা করলে বরং তাদের পায়ের হাড় ভেঙে যেতো।
অর্থাৎ ফলাফল মতে তারা উচ্চ গতির অভিযানকারী শিকারী ছিলো না, এবং সম্ভবত এটি অ্যামবুশের মাধ্যমে অথবা ধীরে ধীরে অন্যান্য কম-অ্যাথলেটিক ডাইনোসরগুলির সাথে হালকা ধাওয়া করে শিকারকে হত্যা করতো।
ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা এই ৭ টন ডাইনোসরের বিভিন্ন গতি এবং চলাচলে তার কঙ্কালের উপর লোড হিসাব করার জন্য একটি বিস্তারিত শারীরিক কম্পিউটার মডেল তৈরি করেন। তারা দেখেন যে দৌড়ানো, অর্থাৎ ভূমি থেকে একই সাথে দুটি পা উপরে তুলে দ্রুত চলাচল করতে গেলে তাদের হাড় ভেঙে যেত। PeerJ নামক উন্মুক্ত গবেষণা জার্নালে গবেষণা প্রকাশিত হয়েছে।




Sunday, November 13, 2016

এন্টিবায়োটিক প্রতিরোধ ও আমাদের স্বাস্থ্য সেবা

১
এবারের জাতিসংঘের সাধারণ সভার আলোচনা বিশেষভাবে আলোচনা করেছে এন্টিবায়োটিক প্রতিরোধ বিষয়ে। জাতিসংঘের সাধারণ সভার ৭০ বছরের ইতিহাসে বিশ্ব স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়েছে এই বার নিয়ে মাত্র চারবার, ২০১১ সালে এইচআইভি ও এইডস প্রতিরোধ বিষয়ে, এবং সেই বছরের শেষের দিকে ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি অসংক্রামক রোগের প্রতিরোধ বিষয়ে, ২০১৪ সালে ইবোলার বিস্তার থামানোর জন্য করণীয় বিষয়ে আলোচনার জন্য; এবং এবার এন্টিবায়োটিক প্রতিরোধে কী করণীয় সেই বিষয়ে। জাতিসংঘের সদস্য সব দেশগুলো যখন একটি বিষয় নিয়ে আলোচনা করে তখন সেই বিষয়টির গুরুত্ব সহজে অনুমেয়।

Monday, October 17, 2016

ধর্ষণের মনস্তত্ত্ব

১
বর্তমান বাঙলাদেশে ধর্ষণের হার কতো যে বেশি তার আলামত পাওয়া যায় পুলিশ রিপোর্ট, ধর্ষণ-সংক্রান্ত প্রতিবেদন ও পরিসংখ্যানে। যেমন, জানুয়ারি ২০১১ থেকে ডিসেম্বর ২০১২ সাল নাগাদ চলমান এক তথ্যজরিপে দেখা গেছে যে বাঙলাদেশের গ্রামাঞ্চলে (অশহুরে এলাকা) পতি-নয় এমন লোক দ্বারা  ধর্ষণের শিকার হয়েছেন প্রতি ১০০ জনে ৫.৪ জন নারী (Jewkes, Fulu, Roselli, & Garcia-Moreno, 2013)। শুধুমাত্র ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজে রিপোর্ট করা ধর্ষণের শিকারদের কাছ থেকে জানা যায় যে আক্রান্তদের ৭০% ভাগ হচ্ছে ২০ কিংবা তার-ও কম বয়েসী নারী বা মেয়ে, যাদের দুই-তৃতীয়াংশ (৬৪.৬%) আক্রান্ত হয়েছেন পরিচিত লোক দ্বারা, নিজের বাড়িতে বা বাড়ির আশপাশের এলাকায় (৬৪.২%) (Ali, Akhter, Hossain, Khan, 2015)। যেহেতু বাঙলাদেশ, এমনকি ভারতীয় উপমহাদেশ কিংবা এশিয়াতে ধর্ষণ-পরবর্তীতে আক্রান্তদের যে পরিমাণ নাজেহাল করা হয় ধর্ষণ হয়েছে কিনা তা যাচাই করার নামে এবং সামাজিকভাবে আক্রান্তের চরিত্র ও নৈতিক মূল্যবোধের উপর যে কালিলেপন করা হয় তাতে অনেক আক্রান্তই ধর্ষণকে রিপোর্ট করেন না, কিংবা করতে দেয়া হয় না। পূর্বোল্লিখত গবেষণাপত্রটি মতে,শুধুমাত্র ১৪.২% আক্রান্ত ব্যক্তিরা ধর্ষণ-সংক্রান্ত মেডিকেল পরীক্ষানিরীক্ষার জন্য রিপোর্ট করেছেন ২৪ ঘণ্টার মাঝে,এবং প্রতি চারটি ধর্ষণের একটি হচ্ছে গণধর্ষণ! 

Tuesday, September 27, 2016

জিকা ভাইরাস সংক্রামণ সম্ভাবনা: প্রেক্ষাপট বাঙলাদেশ

১
জিকা ভাইরাস ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে এবং শহরে (যেমন, সিঙ্গাপুর, আমেরিকার যুক্তরাষ্ট্রের মিয়ামি, ফ্লোরিডা), এবং অনেক দেশে ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রামণ মহামারী পর্যায়ে চলে গেছে বা যাচ্ছে (যেমন, ব্রাজিল, কলম্বিয়া)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলার পরে এখন জিকা ভাইরাসে সংক্রামণে পরবর্তী মহামারীর সম্ভাবনা আছে বলে ঘোষণা দিয়েছে, এবং অনেক দেশকে বিশেষভাবে সর্তক করে দিয়েছে সংক্রামণের সম্ভাবনা থাকার ব্যাপারে এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ অথবা পরিকল্পনার নির্দেশনা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশ জিকা ভাইরাসের সংক্রামণের জন্য একটি ঝুঁকিপূর্ণ দেশ। শুধু তাই নয়, সম্প্রতি এক গবেষণাপত্র মতে আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ, বিশেষ করে ভারত, চীন, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, নাইজিরিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, এবং বাংলাদেশ, ইত্যাদি দেশের প্রায় ২.৬ বিলিয়ন মানুষের বিশাল অংশ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে (যদি এইসব দেশে জিকা ভাইরাস ব্রাজিল কিংবা কলম্বিয়ার মতো মহামারী আকার ধারণ করে)।

Friday, August 12, 2011

বাবা

বাবার কোনো স্মৃতি নেই আমার। ছোট্ট বাচ্চাদের খেলনা রোবট কিংবা বহুমুখী ট্যাবলেট থাকে, আমার সেইসব-ও ছিলো না, আমি বড় হয়েছি কেবল সংখ্যার শূন্যতার ভেতরে, শ্রোডিঙ্গারের বেড়ালের অস্তিত্ব-অনস্তিত্বকে সঙ্গী করে! মা আমাকে খুব সূক্ষ্মভাবে পরিচালিত করে বড় করেছে, আমি এখন ভেবে ভেবে বের করতে পারি।

Thursday, May 26, 2011

রৌদ্রস্নানের মানবিক দৃশ্যপট

১
আমাদের সূর্য এখন প্রায় মাঝবয়েসী নারীর মতন, মনিকা বেলুচ্চির মতন সূর্য আমাদের এই প্রপঞ্চ শীতে আন্তরিক রোদ নিয়ে আসে, আমরা সেই রোদের পানে

Tuesday, May 24, 2011

অনুবাদ: লিওনার্ড ম্লোডিনো এবং স্টিফেন হকিঙের The Grand Design - ৫

পঞ্চম অধ্যায়: সার্বিক তত্ত্ব (The Theory Of Everything)

মহাবিশ্ব সম্পর্কে সবচেয়ে অবোধগম্য বিষয় হচ্ছে যে মহাবিশ্ব আসলে বোধগম্য।
আলবার্ট আইনস্টাইন

মহাবিশ্ব বোধগম্য কারণ এটি কিছু বৈজ্ঞানিক নিয়মাবলি দ্বারা পরিচালিত হয়; অর্থাৎ, এর আচরণের প্রতিরূপ তৈরি করা যাবে। কিন্তু সেই প্রতিরূপ কিংবা নিয়মাবলিই বা কী কী? মহাকর্ষই সর্বপ্রথম বল যেটিকে গাণিতিকভাবে প্রকাশ করা হয়েছিলো। ১৬৮৭ সালে প্রকাশিত নিউটনের মহাকর্ষ সূত্র মতে, মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য প্রতিটি বস্তুকে নিজ ভরের সমানুপাতিক বলে আকর্ষণ করে। সূত্রটি সেই সময়ের বোদ্ধামহলে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলো, কারণ এটি প্রথমবারের মতো নির্দেশ করে যে মহাবিশ্বের অন্তত একটি বিষয়কে নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব এবং সেটি করার জন্য সূত্রটি গাণিতিক কলাকৌশল বাতলেছিলো। সুনির্দিষ্ট কিছু প্রাকৃতিক নিয়মাবলি বিদ্যমান- এই ধারণা প্রায় পঞ্চাশ বছর আগে গ্যালিলিওর ধর্মীয় মতবাদের বিরুদ্ধাচরণ করার বিতর্ককে আবার জিইয়ে তোলে। যেমন, বাইবেলে জশুয়ার প্রার্থনার গল্পে বর্ণিত আছে যে সে প্রার্থনা করেছে যেনো সূর্য ও চাঁদ নিজ গতিপথে থেমে যায়, ফলে সে কেনানের এমোরাইটদের সাথে লড়াই শেষ করার জন্য বাড়তি দিনের আলো পাবে। জশুয়ার পুস্তক মতে, প্রার্থনার কারণে সূর্য প্রায় একদিন স্থির হয়ে ছিলো। এখন আমরা জানি যে এর ফলে পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়ার কথা। পৃথিবী যদি থেমেও যায়, তবে নিউটনের সূত্র অনুযায়ী বন্ধনমুক্ত সবকিছু পৃথিবীর আগের বেগে (বিষুবরেখা সংলগ্নে ঘন্টায় ১,১০০ মাইল বেগে) ছুটতে থাকার (এবং ছিটকে বের হয়ে আাসার) কথা, ফলে বিরাট মাশুল গুণতে হতো বটে। এইসব কিছু অবশ্য নিউটনকে দুশ্চিন্তায় ফেলে নি, কারণ তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর ইচ্ছে করলে মহাবিশ্বের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতে পারেন, এবং করেছিলেন-ও বটে।

Sunday, May 22, 2011

অনুবাদ: লিওনার্ড ম্লোডিনো এবং স্টিফেন হকিঙের The Grand Design - ৪

চতুর্থ অধ্যায়: বিকল্প ইতিহাসসমূহ (Alternative Histories)

১৯৯৯ সালে অস্ট্রিয়ায় পদার্থবিজ্ঞানিদের একটি দল ফুটবল-আকৃতির কতকগুলো অণুকে একটি প্রতিবন্ধক লক্ষ্য করে বর্ষণ করেন। ওই অণুগুলোর প্রতিটি ষাটটি কার্বন পরমাণু দিয়ে গঠিত, এবং বাকিবল (Buckyball) নামে পরিচিত, কারণ স্থপতি বাকমিন্সটার ফুলার এই আকৃতির নানা ভবন নির্মাণ করেছিলেন। খুব সম্ভবত ফুলারের জিওডেসিক গম্বুজগুলোই ছিলো পৃথিবীতে ফুটবল-আকৃতির বৃহত্তম বস্তু। তবে অস্ট্রিয়ার পরীক্ষাগারের বাকিবলগুলো ছিলো ক্ষুদ্রতম। যে প্রতিবন্ধকের দিকে বিজ্ঞানিরা তাদের লক্ষ্য তাক করেছিলেন সেটির গায়ে দুটো চিড় (Slit) ছিলো এবং সেগুলোর মধ্য দিয়ে বাকিবলগুলো পার হতে পারতো। চিড় পেরিয়ে আসা অণুগুলোকে সনাক্ত ও গণনা করতে প্রতিবন্ধক-দেয়ালের পিছনে বিজ্ঞানিরা পর্দার মতো একটি বস্তু স্থাপন করেছিলেন।

Friday, May 20, 2011

অনুবাদ: লিওনার্ড ম্লোডিনো এবং স্টিফেন হকিঙের The Grand Design - ৩

তৃতীয় অধ্যায়: বাস্তবতা কী? (What Is Reality)

কয়েক বছর আগে ইতালির মনজার পৌরপরিষদ গোলাকার পাত্রে গোল্ডফিশ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। এই সিদ্ধান্ত যারা সমর্থন করেছিলো তাদের যুক্তি ছিলো যে গোলাকার পাত্রে গোল্ডফিশকে রাখা হলে সেটি বাস্তবতার এক ধরণের বিকৃতরূপ দেখে। কিন্তু আমরা কীভাবে জানি যে আমরা যে বাস্তবতা চাক্ষুষ করি সেটিই সত্য এবং অবিকৃত বাস্তবতা? এমন-ও তো হতে পারে যে আমরা নিজেরাই একটি বিশাল গোল্ডফিশের পাত্রের ভেতরে আছি এবং আমাদের দৃষ্টি বড়সড় কোনো লেন্সের কারণে বিকৃত হচ্ছে। গোল্ডফিশের চাক্ষুষ করা বাস্তবতা আমাদের বাস্তবতা থেকে ভিন্ন, কিন্তু আমরা কি নিশ্চিত বলতে পারবো যে সেটি আমাদের চাইতে কম বাস্তব?

অনুবাদ: লিওনার্ড ম্লোডিনো এবং স্টিফেন হকিঙের The Grand Design - ২

অধ্যায় ২: সূত্রের নিয়মনীতি (The Rule of Law)

Skoll the wolf who shall scare the Moon
Till he flies to the Wood-of-Woe:
Hati the wolf, Hridvitnir’s kin,
Who shall pursue the sun.
-“GRIMNISMAL,” The Elder Edda

ভাইকিং পুরাণের একটি প্রচলিত উপকথা হলো যে স্কল এবং হেইতি নামক দুটি নেকড়ে সূর্য এবং চাঁদকে তাড়া করে বেড়ায়। যখন এই নেকড়েগুলো যে কোনো একটিকে ধরে ফেলে তখনই সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ হয়। এবং তখন পৃথিবীর মানুষ চন্দ্র সূর্যকে পুনরুদ্ধার করার জন্য খুব জোরে হৈচৈ করতে থাকে যাতে নেকড়ে দুটো ভয়ে পালিয়ে যায়। অন্যান্য সংস্কৃতিতেও এই রকম পৌরাণিক কাহিনি রয়েছে। কিন্তু একসময় মানুষ খেয়াল করতে শুরু করে যে তারা যতোই হৈচৈ করুক বা না করুক, চাঁদ কিংবা সূর্য ঠিকই গ্রহণ কাটিয়ে ওঠে। এবং মানুষজন পরে এটিও খেয়াল করলো যে এইসব গ্রহণ এলোমেলো ভাবে ঘটে না, বরং নিয়মিত এবং পুনরাবৃত্ত ধারায় ঘটে। চন্দ্রগ্রহণের এই ধারাটা পর্যবেক্ষণ করা এতোই সহজসাধ্য যে প্রাচীন ব্যাবিলনিয়ানরা চন্দ্রগ্রহণের প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণী করতে পারতো, যদিও তারা জানতো না যে চন্দ্রগ্রহণ ঘটে পৃথিবীর মাঝখানে এসে পড়ার কারণে সূর্যের আলো আটকে যাওয়ার ফলে। তুলনামূলকভাবে সূর্যগ্রহণের সময়কাল নির্ণয় করা কঠিন ছিলো, কারণ সূর্যগ্রহণ পৃথিবীপৃষ্ঠের শুধুমাত্র ৩০ মাইল চওড়া এলাকা থেকে দেখা যায়। তবুও গ্রহণের এই পুনরাবৃত্ত ধারাটি একবার বুঝে ফেললে এটি স্পষ্ট বোঝা যায় যে গ্রহণ কোনো অতিপ্রাকৃতিক সত্তার খামখেয়ালির উপর নির্ভর করে না, বরং নির্দিষ্ট সূত্র মেনে চলে।

অনুবাদ: লিওনার্ড ম্লোডিনো এবং স্টিফেন হকিঙের The Grand Design - ১

মূল বই: The Grand Design (মহিমান্বিত নকশা)
মূল লেখক: লিওনার্ড ম্লোডিনো এবং স্টিফেন হকিং
=============================

প্রথম অধ্যায়: অস্তিত্বরহস্য (The Mystery of Being)
================================

আমাদের প্রত্যেকেই খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকি, এবং এই স্বল্প সময়ের মাঝে এই সমগ্র মহাবিশ্বের অল্প অংশই আমাদের পক্ষে দেখা বা অনুসন্ধান করা সম্ভব হয়ে ওঠে। কিন্তু মানব প্রজাতি খুবই কৌতূহলী। আমরা বিস্মিত হই, আমরা উত্তর খুঁজি। এই কোমল-কঠোর পৃথিবীতে বেঁচে থেকে এবং উপরের সুবিশালতার দিকে তাকিয়ে তাকিয়ে মানুষ বরাবরই নানা রকমের প্রশ্ন করে গেছে: আমরা যে পৃথিবীতে বেঁচে আছি সেটাকে কীভাবে বোঝা যাবে? এই মহাবিশ্বের মতিগতিই বা কেমন? বাস্তবতার প্রকৃতি কেমন? সবকিছু কোথায় থেকে এলো? মহাবিশ্ব সৃষ্টিতে কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন ছিলো? আমরা সকলেই এইসব প্রশ্নাবলি নিয়ে সারাক্ষণ চিন্তা করি না, তবে প্রায় প্রত্যেকই কখনো না কখনো এইসব নিয়ে মাথা ঘামাই।

Wednesday, December 23, 2009

বৈজ্ঞানিক কল্পকাহিনি: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর

০
ঘুম নিয়ন্ত্রণক যন্ত্রটার কাঁটা প্রায় শূন্য ছুঁইছুঁই করছে। আর পাঁচ সেকেন্ড বাকি।
মহাজাগতিক তরঙ্গ, বর্হি-আক্রমণ ইত্যাদি নিরোধক দশ ইঞ্চি কাঁচের শামিয়ানার ওপারে বিচ্ছুরিত আলোর অরণ্য। একটা উল্কা ঈগল হয়ে ঠোঁকরে যেতে চায় নিরাপত্তা-কাঁচ; নিজে পুড়ে খাক হয়ে যায় নিমেষেই।

১

ধীরে ধীরে চোখ মেলে সে।
ঘুম নিয়ন্ত্রণ যন্ত্রটা অনেক কাজের- বিশেষ করে অরণ্যের মতো নিদ্রাহীনতায় ভোগা মানবদের জন্য। সময় বেঁধে দেয়া যায় কতক্ষণ তন্দ্রায় থাকবে, কতক্ষণ নিদ্রায় থাকবে। যন্ত্রটি শ্রাব্যসীমার নিচে শব্দ-তরঙ্গ সৃষ্টি করে মস্তিষ্কের বাম পাশের নিউরণসমূহকে কর্মশীতল করে দেয়। হালকা মেজাজের আলোক বিচ্ছুরণ চোখের পর্দায় সৃষ্টি করে মুদে থাকার তাড়না।
বিছানার ওম ছেড়ে নেমে আসে অরণ্য।

Friday, June 20, 2008

বিবর্তন: হালকা ধারণা দেয়া

জীববিজ্ঞানীয় বিবর্তন (Biological Evolution) সম্পর্কে অনেকের কিছে ভুল ধারনা আছে।কিন্তু জীববিজ্ঞানীয় বিবর্তন.....
* এটা কিন্তু কোন মতবাদ বা তত্ত্ব (theory) নয়; বরং এটি তথ্য বা ঘটনা (fact) , যা পর্যবেক্ষণ করা হয়েছে সরাসরি এবং এটার ব্যাপ্তি সব ধরনের জীবনে কাছে সমর্থনীয়।

* এটা এমন কিছু নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে ( এটি বিজ্ঞান নির্ভর, বিশ্বাস নির্ভর নয়)।


* এটি জীবনের আর্বিভাব নিয়ে আলোচনা করে না বরং প্রজাতির আর্বিভাব নিয়ে আলোচনা করে।


* এটি শুধু মানব জাতির আগমন কিংবা উৎপত্তি নিয়ে উৎসাহিত নয়; সকল প্রজাতি নিয়ে।


* এটি চার্লস ডারউইন ( Charles Darwin ) দ্বারা প্রথম উপস্থাপিত হয়নি।

Thursday, August 16, 2007

রোনোর চাপীয় সূত্র এবং খানিকটা নাস্তিকতা


০
বিজ্ঞানী রোনোর চাপীয় সূত্রটা হলো এরকম: স্থির আয়তনে কোন নিদিষ্ট ভরের গ্যাসের চাপ শূন্য হতে প্রতি ডিগ্রী তাপমাত্রা পরিবতনের জন্য শূন্য ডিগ্রী চাপের একটি নিদিষ্ট ভগ্নাংশ 1/273 অংশ পরিবতিত হয় ।
আবার চালসের সূত্র মতে স্থির চাপে যদি শূন্য ডিগ্রী তাপমাত্রায় নিদিষ্ট ভরের গ্যাসের আয়তন Vo এবং 12 ( মনে করুন ) ডিগ্রী তাপমাত্রায় তার আয়তন V হয়, তবে

কী নিয়ে মাতামাতি...

13 Reasons Why (1) ADHD (1) Alzheimer's disease (1) Antibiotic Resistance (1) Anxiety (1) Autism (1) Brexit (1) Brief Answers to the Big Questions (10) Britain (1) Bruce Peninsula (1) Cades Cove Scenic Drive (1) Canada (2) Clingsman Dome (1) District 9 (1) Dopamine (1) Dyer's Bay (1) Federico Garcia Lorca (1) Fierté Montréal (2) Gaspé & Percé Rock (1) Global Warming (2) Great Smoky Mountains (2) Heatwave (1) Hemianopia (1) infographics (1) Instagram (104) International Balloon Festival (1) Interstate 77 (1) Lift (1) Links (1) Maple syrup boiling down (1) Maple syrup harvesting (1) Marconi Union (1) Mike Krath (1) Montmorency Falls (2) Montreal International Jazz Festival (1) Montreal Pride Parade (2) Mother Teresa (1) Movies (1) Music (2) Netflix (1) Niagara Falls (3) Nickelback (1) Nirvana (1) North Carolina (1) nutella (1) Photography (2) Photos (104) Poets of the Fall (2) Psychology (1) Rain storm in Montreal (1) Rape (1) Reading List (1) Saint-Remi (1) Samuel de Champlain Bridge (1) Sandra Crook (1) Schizophrenia (1) Sci-Fi (1) Sci-Hub (1) Shortest Sci-Fi (1) Smoky Mountains (1) Stephen Hawking (15) Sunshine 2007 (1) Tennessee (1) The Beatles (1) The Danish Girl (1) The Grand Design (8) The Handsome Family (1) Tobermory (1) Toronto (2) Transexualism (1) True Detective (1) Tyrannosaurus rex (1) Wallingford Back Mine – Mulgrave et Derry (1) West Island (1) Womenchapter (1) অটিজম (3) অটোয়া (1) অণুগল্প (8) অনুবাদ (19) অনূদিত গান (1) অভিগীতি (12) অভিলিপি (9) অর্থনীতি (2) অ্যালকোহল (1) আইন ও বিচারব্যবস্থা (1) আইসিস (2) আচরণগত স্নায়ুবিজ্ঞান (1) আত্মহত্যা (2) আলঝেইমারের রোগ (3) আলোকচিত্র (6) আলোকবাজি (9) ইচ্ছেকথা (3) ইন্সটাগ্রাম (104) উইমেন-চ্যাপ্টার (1) উদ্বেগ (1) উবার (1) একুশে বইমেলা (1) এন্টিবায়োটিক প্রতিরোধ (1) এম-তত্ত্ব (5) কবিতা (95) কম্পিউটার বিজ্ঞান (1) করোনাভাইরাস (6) কর্কটরোগ (1) কলাম (5) কানাডা (4) কাব্যালোচনা (2) কাসেম বিন আবুবাকার (1) কিশোরতোষ (1) কৃত্রিম বুদ্ধিমত্তা (1) কৃষ্ণগহ্বর (1) কোভিড-১৯ (8) কোলেস্টেরল (1) ক্যান্সার (2) ক্রসফায়ার (1) ক্লোনিং (1) খাদ্যব্যবস্থা (1) গণতন্ত্র (1) গবেষণা (1) গবেষণাপত্র (1) গর্ভপাত (1) গল্প (8) গাঁজা (1) গান (18) গুজব (1) গ্যাব্রিয়েলা মিস্ট্রাল (1) চলচ্চিত্র (4) ছড়া (5) ছবি (104) ছোটগল্প (6) জঙ্গিবাদ (1) জনস্বাস্থ্য (2) জিকা ভাইরাস (1) জীববিজ্ঞান (1) জীবাণু (1) ট্রান্সসেক্সুয়াল (1) ট্রান্সসেক্সুয়ালিজম (1) ডাইনোসর (1) ডাউনলোড (1) ডোপামিন (1) তাপমাত্রা (1) তিল-গপ্পো (17) তুষার দত্ত (2) তেজস্ক্রিয়তা চিকিৎসা (1) দূরবীন (2) দৃষ্টিশক্তি (1) ধর্ম (3) ধর্ষণ (2) নায়াগ্রা ফলস জলপ্রপাত (1) নারী (3) নারী স্বাধীনতা (1) নাস্তিকতা (1) নুটেলা (1) নৈতিকতা (1) পরিবেশ (1) পাঁচমিশালী (1) পাঠসূচি (1) পাম তেল (1) পাহাড় (1) পুস্তক (1) পেডোফিলিয়া (1) প্রকৃতি (1) প্রবন্ধ (2) প্রবাস (2) প্রাইমেট (1) ফটোগ্রাফী (1) ফেসবুক (1) ফ্রান্স (1) বই (2) বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর (10) বয়ঃসন্ধি (1) বর্ণবাদ (1) বাঙলাদেশ (18) বাবা (1) বাংলাদেশ (1) বিজ্ঞপ্তি (1) বিজ্ঞান (14) বিটলস (1) বিষণ্নতা (3) বুরকিনি (1) বৈজ্ঞানিক কল্পকাহিনি (8) বৈশ্বিক উষ্ণতা (1) ব্যক্তিত্ব (1) ব্যথা (1) ভাইটামিন ডি (1) ভাইরাস (1) ভালোবাসা (1) ভুয়া খবর (1) ভেন্টিলেটর (1) ভ্রমণ (3) মনস্তত্ত্ব (1) মনোবিজ্ঞান (19) মন্ট্রিয়াল (1) মন্ট্রিয়াল আন্তর্জাতিক জ্যাজ উৎসব (2) মস্তিষ্ক ক্যান্সার (1) মহিমান্বিত নকশা (3) মাদক (1) মাদকাসত্তি (2) মাদার তেরেসা (1) মানসিক স্বাস্থ্য (5) মুক্তগদ্য (3) মুক্তচিন্তা (4) মুক্তিযুদ্ধ (3) মৌলবাদ (1) যাপিত জীবন (2) যুগান্তর পত্রিকা (1) যৌনতা (1) রাজনীতি (1) রামপাল বিদ্যুৎ প্রকল্প (3) রূপান্তরকাম (1) রৌদ্রস্নান (1) লিওনার্ড ম্লোডিনো (5) লিংক (2) লিঙ্গরূপান্তর (1) লিঙ্গরূপান্তরকারী (1) লিথিয়াম (1) লিফট (1) শিক্ষাব্যবস্থা (1) শিশুতোষ (3) সংগীত (3) সন্ত্রাসবাদ (1) সংবাদমাধ্যম (1) সময়ভ্রমণ (1) সমালোচনা (1) সর্দিগর্মি (1) সানশাইন (1) সামাজিক দূরত্ব (1) সাম্প্রতিক দেখা চলচ্চিত্র (1) সার্স-কোভ-২ ভাইরাস (4) সাহিত্য (4) স্কিৎসোফ্রেনিয়া (1) স্টিফেন হকিং (16) স্ট্রোক (1) স্নায়ুবিজ্ঞান (12) স্নায়ুবিষ (1) স্বাস্থ্যসেবা (1) হলুদ (1)
রোদের অসুখ © 2008 Por *Templates para Você*