এসো খড়ে সুঁই খুঁজি

Custom Search
Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Sunday, July 17, 2016

আমরা

প্রবীণ বৃদ্ধার স্মৃতিকাতরতা নিয়ে বসে থাকি হাসপাতালের অপেক্ষাঘরে
অ্যানোস্মিয়া-আক্রান্ত কারো সামাজিক অনিশ্চয়তা আমাকে গ্রাস করে
আমাদের মনে হয় মৃত্যু ও মাধবীলতা ফুলের মধ্যকার গহীন সম্পর্কের কথা,
আমরা ভাবতে থাকি অভ্যস্ততা মূলত বিকাশের অন্তরায়।
তার দিকে চলে যাওয়া কোনো ট্রেনে টিকিটহীন এক লোকের উদ্বেগ আমি
এক নদীজন্ম নিয়ে পাহাড়ের শৃঙ্খল মাড়াতে গিয়ে বিফল বালিস্রোত
পরষ্পরকে না পাওয়ার, পরষ্পরকে ফিরিয়ে দেওয়ার বিব্রতবোধ
নিয়ে পরষ্পরকে আমরা ফেরিয়ে যাবো সম্প্রসারিত মহাবিশ্বে
ক্রমশ ধাবমান দুটি নক্ষত্রের মতো, ইলেকট্রন প্রতি-ইলেকট্রনের
মতো আমাদের মনে হবে কাছে আসার, কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের
মতো আমাদের মনে হয়তো রয়ে যাবে একই চিন্তার ছাপচিত্র;
তবুও আমরা সন্তানহারা কোনো পিতার হৃদয়ের তুষারের গান হয়ে
মিশে যাবো বেপরোয়া দুপাটি বাতাসে, আমাদের আগ্রহের উপকক্ষে
ঘুরপাক খেতে থাকবে কথাচূর্ণ, শহরপ্রেম, ও অরণ্যরহস্য।

Wednesday, May 4, 2016

মিহেলা

মিহেলা, তোমাকে ঘিরে বিস্তারিত হচ্ছে আমার অন্যমনস্কতা- অবহেলার গলিজুড়ে বয়েসসন্ধির
বালকের অবুঝ জিজ্ঞাসার মতন, হারিয়ে ফেলা সাইকেলের মতন, হয়তো এই সাইকেল কখনোই ছিলো না,
হয়তো একে মানসে গড়েছি, তোমাকে গড়ার মতন, ভালোবেসে মূলত
আমরা পরষ্পরকে রূপ দিই; মিহেলা,
তোমাকে ভালোবেসে এখানে নিজের সাথে একা একত্রে।

Monday, April 4, 2016

পেরিয়ে যাই

যেইসব সমুদ্র ও নদীর নাম জানা হয় নি, যেইসব শহরের মানুষের মুখ যারা এখনো জন্মগ্রহণ করে নি তাদের মুখের মতো মনে হয় অস্পষ্ট লাগে সেইসব নাম, সেইসব সমুদ্র নদী মুখের দিকে আমরা এগিয়ে যাই এবং আমরা মূলত সবাই ভুল ময়দানের যোদ্ধা, প্রান্তরে উড়ে যাওয়া পলিথিনের মতো উড়ে যায় চাওয়া, অসমাপ্ত সংলাপের রেশ, নাগরদোলায় চড়ার আকাঙ্ক্ষা, এবং আমরা কোনো প্রবীণ বৃক্ষের বাকলের মতো ধরে রাখি আবহাওয়ার পাণ্ডুলিপি, সংসারপলাতক ইচ্ছেদের উঁকিঝুকি, ও বাতাসের চক্রমগ্নতা। আমাদের মনে হয় একদিন সব ঠিক হয়ে যাবে, এবং আমরা পেরিয়ে যাবো পাললিক পাহাড়ের হাতছানি, দালানের প্রকৃতবিচারে উদ্দেশ্যহীনতা, আভিজাত্য, গৌরব, ও ক্ষমতার আসক্তি। আমাদের মনে হতে থাকবে আমরা মূলত পেরিয়ে আসতে চেয়েছি সেইসব নদী ও সমুদ্রের নাম না জানার অস্বস্তি, সেইসব মানুষের মুখের অস্পষ্টতার কারণ খোঁজার তীব্রতা, এবং আমরা মূলত পেরিয়ে যাই আমাদের আগামীর স্রোতউচ্ছ্বলতা।

Wednesday, March 16, 2016

আঙুলের ভাঁজে

আঙুলের ভাঁজে লেগে থাকে হাওয়াপরশের পরিসমাপ্তি
দূরে তুহিনগ্রন্থে চিক চিক দিনের প্রতিভা ও শীতের ব্যাপ্তি
তার দিকে যতো মুখ তুলে চাওয়া হয়তো নিজেকে সামলানোর নৈপথ্য
অভ্যাসের বশে এখনো নখ কাঁটি যতো গ্লানি অভিযোগ শপথ ব্যর্থ
ডানদিকে জানলা খোলা তবু চক্রে আসে হাওয়া ও পাপ
ব্যথার সলতেয় যেমন বদলে যায় সংযম অথবা সন্তাপ
তবুও দিনের শেষে সব প্রেম এখনো সনাতন
হঠাৎ জলের অম্লে সাঁতরানো মীনের আস্ফালন
যে কম্পনে ভাঙে মুদ্রার চমক নীরবতার স্তম্ভ অথবা একলা বাতাস
সকল সফলতা সব ব্যর্থতার বর্শা অন্ধকারের দেয়ালে এক প্রয়াস
ভালোবেসে তাই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এই ভয় এই টান
প্রপেলার আঘাতে চাপা পড়া নীলতিমির যতো জলের গান

Monday, August 22, 2011

চায়নাটাউন


জুনের এই রৌদ্রদিনে কী এক অদ্ভুত আসক্তি
সারা শরীরে অধিক গরম নিয়ে-ও দীর্ঘ তিন

Thursday, June 30, 2011

বয়ঃসন্ধি


তার-ও আছে শরৎচিঠি ফড়িংরঙ খুব
রাতের অনুষদে
নক্ষত্রের ভবঘুরে আলো হয়ে ওঠে অতি-বেগুনি

Friday, June 3, 2011

বিপন্ন অস্থিরতা

আমার ভালোলাগে না এই বিপন্ন অস্থিরতা
আমার ভালোলাগে না এই বহুরূপী ভোরে গার্মেন্টস কর্মীদের কর্মমিছিল,
যে নারী দুধের শিশুকে খাবার না দিয়ে হাওয়ায় ধরেছে বাসের হাতল...

Friday, May 20, 2011

ঈশ্বর নামের অমানুষ

একটি বাতাস চুষে নিয়ে বুকে করি বর্তমান ক্ষয়
একটি বাতাস তার এলো চুলে দুপুরের অবক্ষয়
পাললিক পাহাড়ের আস্তিনে হেঁটেছি, ছুঁয়েছি পাথরের মাংস
আমাদের প্রকৃত সময় আমরা এখনো যা দেখি নি তার তৃষ্ণা!

নিশ্চিত স্বর্গের দরজার সামনে কচি গাবের রঙ কেমন
সেই মনে করতে করতে ক্ষয় করবে প্রচুর সময় যারা-
আমি তাদের একজন থাকবো!
(যদি স্বর্গ বলে কিছু থাকে)


নীরবতা ভেঙে গেলে

নীরবতা ভেঙে গেলে
বৈশাখের এই অবিন্যস্ত মধ্যদুপুরে ঝিলিক মেরে ওঠে রোদউদভ্রান্তি,
কিছু হাওয়া চূর্ণ করে বুকপকেটে জমে যায় নীলতিমিদের সমুদ্রপ্রথা;
ধূসর পাহাড়যাত্রীদের তীর্থঅনুভব।

Wednesday, May 19, 2010

জমে উঠেছে বিষাদ

পেন্সিল এবং কীবোর্ডে জমে উঠেছে বিষাদ
একটি বিপুল খেলার পরে শূন্য গোলপোস্টের অলসতা
তার কানের দূলে ভর করে;

Tuesday, April 27, 2010

আমি ক্ষয় দিয়ে লিখেছি উষাকুঁদ পৃথিবী

আজকে কেউ একজন বাড়ি থেকে পালিয়ে যাবে। পথক্লান্তি, রিপুভীতি প্রভৃতি শারীরিক স্থগিত রেখে; কয়েকটি সিএনজি কেবল তেজগাঁও বরাবর একগামী ছুটবে। উচ্চতাভীতি জিরাফেরই বেশি; স্যাডলবিহীন ঘোড়াগুলো কখনো তাই খালি থাকে না।

আমি ক্ষয় দিয়ে লিখেছি উষাকুঁদ পৃথিবী

কেউ এসে শুনিয়ে গিয়েছিলো

Sunday, April 25, 2010

সূর্যের অবর্তমানে

সূর্যের অবর্তমানে রাতুল খর-জবার বন হেসেছিল
আমরা কোন বর্ণ লুকাই নি।
নিউরনের ক্ষেতে কারা যেন বুনে দেয় বচনের খনিজ;
ইস্টিশনের পরিখা ও গতি-প্রাঙ্গণ এখন নির্জন।

কাঁচের দেয়ালের দু'পাশে মধ্যস্ততার পাঠ শিখে

পছন্দসই রজনীগন্ধার আঙুল ধরি;
রোদেলা লাটিমের অর্বিট।

মাঠের সমগ্র বাঘ চলে গেছে দূরবর্তী নৌকার

Wednesday, March 10, 2010

মানুষবাদ ও পাখিবাদ

আমার শিয়রে কার বৈভব আঙুল
করেছিল যেন স্বার্থের কারচুপি!
কয়েকটি চুম্বক হারানো কবুতর
উড়ে যাওয়া দেখে সেইসব কথা
আগ্রহান্বিত ধরা দেয় কুঁচমনে।
জলের তাবিজ একদিন তিমিদের
পথ ভোলায়। ভাঙতি পকেট চাষ
করে আমরা তুলে আনি বয়েসকালে
মায়ের আদরের মতো কয়েকগাছি
খুচরো পয়সাকড়ি। রিকশাওয়ালাকে
ভাড়ার পাশাপাশি আরো কিছু টাকা
গুঁজে দিই আজ ম্যাটিনি শো দেখতে
পারব বলে! এইসব তাৎপর্যবাহী
ইনিয়েবিনিয়ে টের পাই ভূমিদাসী
নারীদের চোখে- ফাজিল সেমিনারে।
হুইস্কির বোতলের মতো দ্রুত শেষ
হয় মানুষ। পাখিদের সভা-ও আমি
দেখেছি আকাশের ব্যাপকে' ঘরকরনা;
নৈঃশব্দ্য জানে শব্দের কমতি- আর-
তড়িৎচুম্বকীয় মানুষেরা হীরক-জয়ন্তিতে
দৃশ্যকল্পের হূলস্থূল নিয়ে ভাবতে
ভালবাসে; পাখিদের গানগুলো তাই
একদিন পাথুরে হয়ে যায়।
৬/২/২০১০

Friday, March 5, 2010

জলসাহাবী

হুইসেল বাজিয়ে নিলীকা চুষে নিচ্ছে সমস্ত বিকেল,
আমি পুড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছে ফিঙেশিস্!
লাউ পাতার নরোম নরোম দেখিয়ে নিলীকা কেড়ে
নিচ্ছে জোনাকনদীসন্ধ্যে;
অভিমানে নারিকেল পাতায় আঁচড় কাটে একটি দোয়েল-
একটি দোয়েল।

Friday, February 26, 2010

চোখের আলনায় সাজিয়ে রাখি একেকটি তুমি

ঘুমিয়ে গেছি প্রকট জাগরণের শহরে
শারদীয় আকাশঘরের বিপরীত

খাস্তা রাতে লুকিয়ে রাখো চুল, হাতের তালু

বালকেরা গেঞ্জি পরে ঘুড়ি ওড়াতে ভরপুর

আজ কোন কাজ নেই তাই দারুণ বসে আছি মজে

বিষণ্ণ চালকুমড়ো

কয়েকটি বনমোরগ এসে সংকেত দিয়ে যায়

পালকনৃত্যের
জলের তীলক মুছে অমল পোশাকে
দেখি
বহিরঙ্গ।

চোখের আলনায় সাজিয়ে রাখি একেকটি তুমি


১৫/৯/২০০৯

Wednesday, January 20, 2010

বাড়ি ফেরার খসড়া


না হয় দেরী করে ফিরেছি বাড়ি
ঝাঁঝালো খোঁপার মাঝে অসমাপন রেখেছো
রূপকথার মতো রহস্যের বেণী!
কূলপ্লাবী ঠোঁটে ওয়ার্কার-ইউনিয়নের
আন্দোলন ভেঙে যাওয়ার নন্দন;
না হয় আলসে করে হাঁটি।

Friday, January 8, 2010

কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে

উল্লাসিত জলে পাহাড় ঢলে
চাপাতার বনে কিংবদন্তি।
মেঘ-বৈয়াম আগলে রাখে
উড্ডয়নের অবসাদ।

প্রবর খরগোশের লোম কুড়িয়ে

ঘরে আসে ভীষণ ছায়া;

শূন্যতার আড়ম্বর।

ছুঁয়ে ছুঁয়ে।

হাড়ের বনের কথা বলে নিত্যতা,

ঈগলের রথ প্রগলভ খুবলে নিয়ে যায় শিশুর খেলনা;
কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে।

কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে।

নাসপাতি ফলনে নৈপথ্য যদি কান্নার জিজ্ঞাসা;

সাবওয়ে প্রবেশের আগে এখনো এক থোকা আকাশ দেখি।


প্রবঞ্চক:

আমি আমার নিজকে হত্যা করতে চেয়েছি,
রৌদ্রের ক্ষেতে যত্নে বুনে দিই মহাকালের হিউমাস।

২৭/৭/২০০৯

[পরিবর্তিত]

Monday, December 28, 2009

গ্রামে ফিরে

আমি তাকে দেখতে যাই পাতার সংকলনে,
সফেন মেঘের অন্নে;
খামার উজানে দিয়ে দিই রাতুল দোয়েল।

কী নিয়ে মাতামাতি...

13 Reasons Why (1) ADHD (1) Alzheimer's disease (1) Antibiotic Resistance (1) Anxiety (1) Autism (1) Brexit (1) Brief Answers to the Big Questions (10) Britain (1) Bruce Peninsula (1) Cades Cove Scenic Drive (1) Canada (2) Clingsman Dome (1) District 9 (1) Dopamine (1) Dyer's Bay (1) Federico Garcia Lorca (1) Fierté Montréal (2) Gaspé & Percé Rock (1) Global Warming (2) Great Smoky Mountains (2) Heatwave (1) Hemianopia (1) infographics (1) Instagram (104) International Balloon Festival (1) Interstate 77 (1) Lift (1) Links (1) Maple syrup boiling down (1) Maple syrup harvesting (1) Marconi Union (1) Mike Krath (1) Montmorency Falls (2) Montreal International Jazz Festival (1) Montreal Pride Parade (2) Mother Teresa (1) Movies (1) Music (2) Netflix (1) Niagara Falls (3) Nickelback (1) Nirvana (1) North Carolina (1) nutella (1) Photography (2) Photos (104) Poets of the Fall (2) Psychology (1) Rain storm in Montreal (1) Rape (1) Reading List (1) Saint-Remi (1) Samuel de Champlain Bridge (1) Sandra Crook (1) Schizophrenia (1) Sci-Fi (1) Sci-Hub (1) Shortest Sci-Fi (1) Smoky Mountains (1) Stephen Hawking (15) Sunshine 2007 (1) Tennessee (1) The Beatles (1) The Danish Girl (1) The Grand Design (8) The Handsome Family (1) Tobermory (1) Toronto (2) Transexualism (1) True Detective (1) Tyrannosaurus rex (1) Wallingford Back Mine – Mulgrave et Derry (1) West Island (1) Womenchapter (1) অটিজম (3) অটোয়া (1) অণুগল্প (8) অনুবাদ (19) অনূদিত গান (1) অভিগীতি (12) অভিলিপি (9) অর্থনীতি (2) অ্যালকোহল (1) আইন ও বিচারব্যবস্থা (1) আইসিস (2) আচরণগত স্নায়ুবিজ্ঞান (1) আত্মহত্যা (2) আলঝেইমারের রোগ (3) আলোকচিত্র (6) আলোকবাজি (9) ইচ্ছেকথা (3) ইন্সটাগ্রাম (104) উইমেন-চ্যাপ্টার (1) উদ্বেগ (1) উবার (1) একুশে বইমেলা (1) এন্টিবায়োটিক প্রতিরোধ (1) এম-তত্ত্ব (5) কবিতা (95) কম্পিউটার বিজ্ঞান (1) করোনাভাইরাস (6) কর্কটরোগ (1) কলাম (5) কানাডা (4) কাব্যালোচনা (2) কাসেম বিন আবুবাকার (1) কিশোরতোষ (1) কৃত্রিম বুদ্ধিমত্তা (1) কৃষ্ণগহ্বর (1) কোভিড-১৯ (8) কোলেস্টেরল (1) ক্যান্সার (2) ক্রসফায়ার (1) ক্লোনিং (1) খাদ্যব্যবস্থা (1) গণতন্ত্র (1) গবেষণা (1) গবেষণাপত্র (1) গর্ভপাত (1) গল্প (8) গাঁজা (1) গান (18) গুজব (1) গ্যাব্রিয়েলা মিস্ট্রাল (1) চলচ্চিত্র (4) ছড়া (5) ছবি (104) ছোটগল্প (6) জঙ্গিবাদ (1) জনস্বাস্থ্য (2) জিকা ভাইরাস (1) জীববিজ্ঞান (1) জীবাণু (1) ট্রান্সসেক্সুয়াল (1) ট্রান্সসেক্সুয়ালিজম (1) ডাইনোসর (1) ডাউনলোড (1) ডোপামিন (1) তাপমাত্রা (1) তিল-গপ্পো (17) তুষার দত্ত (2) তেজস্ক্রিয়তা চিকিৎসা (1) দূরবীন (2) দৃষ্টিশক্তি (1) ধর্ম (3) ধর্ষণ (2) নায়াগ্রা ফলস জলপ্রপাত (1) নারী (3) নারী স্বাধীনতা (1) নাস্তিকতা (1) নুটেলা (1) নৈতিকতা (1) পরিবেশ (1) পাঁচমিশালী (1) পাঠসূচি (1) পাম তেল (1) পাহাড় (1) পুস্তক (1) পেডোফিলিয়া (1) প্রকৃতি (1) প্রবন্ধ (2) প্রবাস (2) প্রাইমেট (1) ফটোগ্রাফী (1) ফেসবুক (1) ফ্রান্স (1) বই (2) বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর (10) বয়ঃসন্ধি (1) বর্ণবাদ (1) বাঙলাদেশ (18) বাবা (1) বাংলাদেশ (1) বিজ্ঞপ্তি (1) বিজ্ঞান (14) বিটলস (1) বিষণ্নতা (3) বুরকিনি (1) বৈজ্ঞানিক কল্পকাহিনি (8) বৈশ্বিক উষ্ণতা (1) ব্যক্তিত্ব (1) ব্যথা (1) ভাইটামিন ডি (1) ভাইরাস (1) ভালোবাসা (1) ভুয়া খবর (1) ভেন্টিলেটর (1) ভ্রমণ (3) মনস্তত্ত্ব (1) মনোবিজ্ঞান (19) মন্ট্রিয়াল (1) মন্ট্রিয়াল আন্তর্জাতিক জ্যাজ উৎসব (2) মস্তিষ্ক ক্যান্সার (1) মহিমান্বিত নকশা (3) মাদক (1) মাদকাসত্তি (2) মাদার তেরেসা (1) মানসিক স্বাস্থ্য (5) মুক্তগদ্য (3) মুক্তচিন্তা (4) মুক্তিযুদ্ধ (3) মৌলবাদ (1) যাপিত জীবন (2) যুগান্তর পত্রিকা (1) যৌনতা (1) রাজনীতি (1) রামপাল বিদ্যুৎ প্রকল্প (3) রূপান্তরকাম (1) রৌদ্রস্নান (1) লিওনার্ড ম্লোডিনো (5) লিংক (2) লিঙ্গরূপান্তর (1) লিঙ্গরূপান্তরকারী (1) লিথিয়াম (1) লিফট (1) শিক্ষাব্যবস্থা (1) শিশুতোষ (3) সংগীত (3) সন্ত্রাসবাদ (1) সংবাদমাধ্যম (1) সময়ভ্রমণ (1) সমালোচনা (1) সর্দিগর্মি (1) সানশাইন (1) সামাজিক দূরত্ব (1) সাম্প্রতিক দেখা চলচ্চিত্র (1) সার্স-কোভ-২ ভাইরাস (4) সাহিত্য (4) স্কিৎসোফ্রেনিয়া (1) স্টিফেন হকিং (16) স্ট্রোক (1) স্নায়ুবিজ্ঞান (12) স্নায়ুবিষ (1) স্বাস্থ্যসেবা (1) হলুদ (1)
রোদের অসুখ © 2008 Por *Templates para Você*