বীভৎস চোয়াল
আমার সহোদর গিলছে আমার নরম, লকলকা কলজেটা-
গরম গরম উদ্বায়ী মন পুড়ে যাচ্ছে
ক্যাম্ফায়ারের সর্তক আগুনে তার আজ বনভোজন;
সহোদর তৃপ্তির ঢেকুর তুলে আর আমি - ক্রমশ -
বিলিন হয়ে যাই নালিকা বেয়ে তার পেটে- তার কলজেটার পাশে
পাঠিপাতার বনে ডাহুকের অভয়াশ্রম; তাই আমার সহোদরের
চোয়ালে লেগে থাকে রামধনু রক্ত; তৃষিত।
খন্তির মহানুভবতা