এসো খড়ে সুঁই খুঁজি

Custom Search

Wednesday, April 4, 2018

বৈজ্ঞানিক গবেষণাপত্র ও অন্যান্য বই নামিয়ে নেয়ার পাতাসমূহ

১
পশ্চিমা দেশগুলো বিজ্ঞানে অনেক এগিয়ে থাকার একটি অন্যতম কারণ হচ্ছে যে সাম্প্রতিক গবেষণার ফলাফল বিজ্ঞানি, শিক্ষার্থী, গবেষক ইত্যাদি জনের কাছে দ্রুত পৌঁছে দিতে পারার ক্ষমতা, ফলে বিশ্লেষণ, গবেষণার বিস্তৃতি ইত্যাদি দ্রুত ঘটে। এর জন্য বিভিন্ন গবেষণাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্রতি বছর। তবে এই ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরণের জার্নালের সাবস্ক্রিপশন নেয়ার সামর্থ্য নেই, দেখা যায় যে গবেষণা করার চেয়ে জার্নালের পেছনে খরচ বেশি হয়ে থাকে ক্ষেত্রবিশেষে! অথচ বিজ্ঞানি ও গবেষকরা নিজেরা গবেষণা করে, নিজেরা রিভিউ করে, নিজে লিখে দেখে শুনে এইসব গবেষণা বিভিন্ন জার্নালে প্রকাশ করলে-ও লাভের অংকটা পায় জার্নালের প্রকাশকরা, এবং তারা গবেষকদের উপরে কপিরাইট আইন প্রয়োগ করে! পুরো হেজোমনি ব্যাপার। ব্যাপারটা যেনো এইরকম যে প্রকাশকরা জ্ঞানকে পুঁজি করে ব্যবসা করছে। এতো গেলো এদিকের কথা।

Sunday, April 1, 2018

এক মুঠো মনোবিজ্ঞান বার্তা - ১

১
দীর্ঘমেয়াদি অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করার পর যখন নাড়িভুঁড়ি বা পেটের প্রায় সমস্ত মাইক্রোঅর্গানিজমগুলো মারা যায়, তখন দেখা যায় যে মস্তিষ্কের হিপোক্যাম্পাসে (যেটি স্মৃতিসংরক্ষণ বা স্মৃতি-সংক্রান্ত ব্যাপারে জড়িত, যেমন আপনার বাড়ি কোথায় বা আপনার গাড়ি কোথায় পার্ক করলেন ইত্যাদি তথ্য সংরক্ষণ করে) নতুন নতুন স্নায়ুকোষের সৃষ্টি বন্ধ হয়ে যায় বা কমে যায়।

Sunday, March 4, 2018

উবার ও লিফটের চালক হিসেবে কাজ করা লাভজনক নয়!


১

বাঙলাদেশে অনেকে উবার ব্যবহার করেন, অনেকে উবারের চালক হিসেবে কাজ-ও করেন। এটা কি আসলেই লাভজনক? না! এমআইটির একদল গবেষক সম্প্রতি একটি গবেষণা করেছে (http://ceepr.mit.edu/files/papers/2018-005-Brief.pdf) যাতে দেখা যায় যে প্রতি ঘণ্টায় উবার ও লিফটের (Lyft) চালকদের লাভ হচ্ছে মাত্র ৩.৩৭ ডলার, যা কিনা আপনি ম্যাকডোলাসে কিংবা অন্যত্র কোনো অড কাজ করলে যে টাকা পাবেন তার চেয়ে-ও কম। গবেষকরা প্রায় ১১০০ চালকের উপর জরিপ করে এবং গাড়ি সংক্রান্ত বিভিন্ন খরচাখরচ (যেমন, ইন্সুরেন্স, গাড়ির মেরামত, তেল খরচ, গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কর ইত্যাদি) হিসাবে নিয়ে এটি নির্ধারণ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ৭৪% চালক ন্যুনতম মজুরি (minimum wage) এর চেয়ে-ও কম আয়/লাভ করেন এবং প্রায় ৩০% চালক লোকসান গুনেন। প্রতি মাইলে একজন চালক মাত্র ০.৫৯ ডলার আয় করেন, যা কিনা বিদ্যমান যেকোনো ট্যাক্সি চালকের তুলনায় অনেক কম। অর্থাৎ, সার্বিকবিচারে, উবার ও লিফটের চালক হিসেবে কাজ করা লাভজনক নয়। তবে লাভ কার? লাভ চালকদের হতো যদি চালকের সংখ্যা কম হতো, কিন্তু চালকের সংখ্যা বেশি; এছাড়া, উবার গাড়ি ও চালকদের যেসব খরচাখরচ আছে যেগুলো বহন করে না একটু-ও, ফলে লাভ আসে না; লাভ হয় উবারের ও লিফটের কর্মকর্তাদের।

ছবিসূত্র: techcrunch.com

আর-ও বিস্তারিত: http://tcrn.ch/2FNNDSn



২
উবার ও লিফটকে আমার বাঙলাদেশের গ্রামের দিকে মহাজন বা বর্গাচাষীদের শোষণ করা জমির মালিকদের মতন মনে হয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে চাষী যদি কিছু লাভ করতে পারে তবে মহাজন চুষে নেয়, লোকসান হলে লোকসান হয় চাষীর। ঠিক তেমনি চালকের উপর সব খরচের সব বোঝা চাপিয়ে দিয়ে উবার নিজেদের পকেট ভারী করে শুধু। বর্গাচাষীর ক্ষেত্রে মহাজন জমি দেয় চাষীকে, উবার তা-ও দেয় না, গাড়ি নিজের আনতে হয় কিংবা উবার থেকে নিলে আছে গাড়ি নেয়ার খরচ। দুদিক থেকেই ব্যবসা।
আমি নিজে কখনো উবার ব্যবহার করি না (অবশ্য নিজের গাড়ি থাকায় তেমন ব্যবহারের প্রয়োজন-ও পড়ে না), গ্রাহক হিসেবে আমার একটু বেশি খরচ হলে-ও আমি প্রচলিত ট্যাক্সিই নিই, আমি জানি অন্তত এতে একজন ট্যাক্সি চালক-ও লাভবান হবে, উবারের মতো কোনো বহুজাতিক কর্পোরেট সংস্থা নয়।

Thursday, February 1, 2018

একুশে বইমেলা ২০১৮-তে আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে "আচরণগত স্নায়ুবিজ্ঞান।"

অবশেষে একুশে বইমেলা ২০১৮-তে আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে আমার বই "আচরণগত স্নায়ুবিজ্ঞান।" আদর্শ প্রকাশনীর ৩২৬, ৩২৭, এবং ৩২৮ নাম্বার স্টলে পাওয়া যাবে।

বইটি প্রকাশিত হওয়ার কথা ছিলো গত বইমেলায়। আমার জানা মতে বাঙলায় এই বিষয়ে এই ধরণের বই এই প্রথম। তাই পেশাদারিত্ব ও বই মুদ্রণের ভালো মান নিশ্চিত করার জন্য অনেক রিভিশন দিয়ে, অনেক পরিচর্যা করে ও সময় নিয়ে এবার নিশ্চিত প্রকাশিত হচ্ছে। প্রকাশক জানিয়েছেন মেলার প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে। তাই দ্রুত লিখে রাখুন আপনার বই-কেনার তালিকায়! :)

Thursday, January 25, 2018

প্রাইমেট ক্লোনিং!

এই ছবির বানর দুটোকে লক্ষ্য করেন। কোনো পার্থক্য চোখে পড়ে?

Image may contain: 2 people

না পড়ার কথা, এরা একজন আরেকজনের ক্লোন বা প্রতিলিপি! একজনের নাম ঝং ঝং (Zhong Zhong) এবং আরেকজনের নাম হোয়া হোয়া (Hua Hua)।

এই প্রথম বিজ্ঞানিরা কোনো প্রাইমেট প্রজাতিকে ক্লোন করলো! চীনের সাংহাই প্রদেশের Institute of Neuroscience of Chinese Academy of Sciences গবেষণাসংস্থার বিজ্ঞানিরা এটি করতে সক্ষম হয়েছেন। 

কী নিয়ে মাতামাতি...

13 Reasons Why (1) ADHD (1) Alzheimer's disease (1) Antibiotic Resistance (1) Anxiety (1) Autism (1) Brexit (1) Brief Answers to the Big Questions (10) Britain (1) Bruce Peninsula (1) Cades Cove Scenic Drive (1) Canada (2) Clingsman Dome (1) District 9 (1) Dopamine (1) Dyer's Bay (1) Federico Garcia Lorca (1) Fierté Montréal (2) Gaspé & Percé Rock (1) Global Warming (2) Great Smoky Mountains (2) Heatwave (1) Hemianopia (1) infographics (1) Instagram (104) International Balloon Festival (1) Interstate 77 (1) Lift (1) Links (1) Maple syrup boiling down (1) Maple syrup harvesting (1) Marconi Union (1) Mike Krath (1) Montmorency Falls (2) Montreal International Jazz Festival (1) Montreal Pride Parade (2) Mother Teresa (1) Movies (1) Music (2) Netflix (1) Niagara Falls (3) Nickelback (1) Nirvana (1) North Carolina (1) nutella (1) Photography (2) Photos (104) Poets of the Fall (2) Psychology (1) Rain storm in Montreal (1) Rape (1) Reading List (1) Saint-Remi (1) Samuel de Champlain Bridge (1) Sandra Crook (1) Schizophrenia (1) Sci-Fi (1) Sci-Hub (1) Shortest Sci-Fi (1) Smoky Mountains (1) Stephen Hawking (15) Sunshine 2007 (1) Tennessee (1) The Beatles (1) The Danish Girl (1) The Grand Design (8) The Handsome Family (1) Tobermory (1) Toronto (2) Transexualism (1) True Detective (1) Tyrannosaurus rex (1) Wallingford Back Mine – Mulgrave et Derry (1) West Island (1) Womenchapter (1) অটিজম (3) অটোয়া (1) অণুগল্প (8) অনুবাদ (19) অনূদিত গান (1) অভিগীতি (12) অভিলিপি (9) অর্থনীতি (2) অ্যালকোহল (1) আইন ও বিচারব্যবস্থা (1) আইসিস (2) আচরণগত স্নায়ুবিজ্ঞান (1) আত্মহত্যা (2) আলঝেইমারের রোগ (3) আলোকচিত্র (6) আলোকবাজি (9) ইচ্ছেকথা (3) ইন্সটাগ্রাম (104) উইমেন-চ্যাপ্টার (1) উদ্বেগ (1) উবার (1) একুশে বইমেলা (1) এন্টিবায়োটিক প্রতিরোধ (1) এম-তত্ত্ব (5) কবিতা (95) কম্পিউটার বিজ্ঞান (1) করোনাভাইরাস (6) কর্কটরোগ (1) কলাম (5) কানাডা (4) কাব্যালোচনা (2) কাসেম বিন আবুবাকার (1) কিশোরতোষ (1) কৃত্রিম বুদ্ধিমত্তা (1) কৃষ্ণগহ্বর (1) কোভিড-১৯ (8) কোলেস্টেরল (1) ক্যান্সার (2) ক্রসফায়ার (1) ক্লোনিং (1) খাদ্যব্যবস্থা (1) গণতন্ত্র (1) গবেষণা (1) গবেষণাপত্র (1) গর্ভপাত (1) গল্প (8) গাঁজা (1) গান (18) গুজব (1) গ্যাব্রিয়েলা মিস্ট্রাল (1) চলচ্চিত্র (4) ছড়া (5) ছবি (104) ছোটগল্প (6) জঙ্গিবাদ (1) জনস্বাস্থ্য (2) জিকা ভাইরাস (1) জীববিজ্ঞান (1) জীবাণু (1) ট্রান্সসেক্সুয়াল (1) ট্রান্সসেক্সুয়ালিজম (1) ডাইনোসর (1) ডাউনলোড (1) ডোপামিন (1) তাপমাত্রা (1) তিল-গপ্পো (17) তুষার দত্ত (2) তেজস্ক্রিয়তা চিকিৎসা (1) দূরবীন (2) দৃষ্টিশক্তি (1) ধর্ম (3) ধর্ষণ (2) নায়াগ্রা ফলস জলপ্রপাত (1) নারী (3) নারী স্বাধীনতা (1) নাস্তিকতা (1) নুটেলা (1) নৈতিকতা (1) পরিবেশ (1) পাঁচমিশালী (1) পাঠসূচি (1) পাম তেল (1) পাহাড় (1) পুস্তক (1) পেডোফিলিয়া (1) প্রকৃতি (1) প্রবন্ধ (2) প্রবাস (2) প্রাইমেট (1) ফটোগ্রাফী (1) ফেসবুক (1) ফ্রান্স (1) বই (2) বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর (10) বয়ঃসন্ধি (1) বর্ণবাদ (1) বাঙলাদেশ (18) বাবা (1) বাংলাদেশ (1) বিজ্ঞপ্তি (1) বিজ্ঞান (14) বিটলস (1) বিষণ্নতা (3) বুরকিনি (1) বৈজ্ঞানিক কল্পকাহিনি (8) বৈশ্বিক উষ্ণতা (1) ব্যক্তিত্ব (1) ব্যথা (1) ভাইটামিন ডি (1) ভাইরাস (1) ভালোবাসা (1) ভুয়া খবর (1) ভেন্টিলেটর (1) ভ্রমণ (3) মনস্তত্ত্ব (1) মনোবিজ্ঞান (19) মন্ট্রিয়াল (1) মন্ট্রিয়াল আন্তর্জাতিক জ্যাজ উৎসব (2) মস্তিষ্ক ক্যান্সার (1) মহিমান্বিত নকশা (3) মাদক (1) মাদকাসত্তি (2) মাদার তেরেসা (1) মানসিক স্বাস্থ্য (5) মুক্তগদ্য (3) মুক্তচিন্তা (4) মুক্তিযুদ্ধ (3) মৌলবাদ (1) যাপিত জীবন (2) যুগান্তর পত্রিকা (1) যৌনতা (1) রাজনীতি (1) রামপাল বিদ্যুৎ প্রকল্প (3) রূপান্তরকাম (1) রৌদ্রস্নান (1) লিওনার্ড ম্লোডিনো (5) লিংক (2) লিঙ্গরূপান্তর (1) লিঙ্গরূপান্তরকারী (1) লিথিয়াম (1) লিফট (1) শিক্ষাব্যবস্থা (1) শিশুতোষ (3) সংগীত (3) সন্ত্রাসবাদ (1) সংবাদমাধ্যম (1) সময়ভ্রমণ (1) সমালোচনা (1) সর্দিগর্মি (1) সানশাইন (1) সামাজিক দূরত্ব (1) সাম্প্রতিক দেখা চলচ্চিত্র (1) সার্স-কোভ-২ ভাইরাস (4) সাহিত্য (4) স্কিৎসোফ্রেনিয়া (1) স্টিফেন হকিং (16) স্ট্রোক (1) স্নায়ুবিজ্ঞান (12) স্নায়ুবিষ (1) স্বাস্থ্যসেবা (1) হলুদ (1)
রোদের অসুখ © 2008 Por *Templates para Você*