১
গত ২৪ আগস্ট ওবায়দুল খান নামে এক ঘাতক উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে অষ্টম শ্রেণির ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করে। এরপর ২৮ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিশা মারা যায়। এই ঘটনার সপ্তাহখানেক আগেই আফসানা নামের আরও একজন নারী হত্যাকাণ্ডের শিকার হন। তার স্বজনদের দাবি, ছাত্রলীগকর্মী রবিন এই হত্যাকাণ্ডের জন্য দায়ী (ছাত্রলীগ থেকে বলা হচ্ছে রবিনের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই)। আফসানার মৃত্যুকে চালানো হচ্ছে ‘আত্মহত্যা’ হিসেবে, একটি মানুষ আত্মহত্যা করলে কেন তার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় দু’জন যুবক?



