অধ্যায় ৪: আমরা কি ভবিষ্যৎ
পূর্বাভাস করতে পারি?
প্রাচীনকালে, পৃথিবীকে নিশ্চয়
বিধিবহির্ভূত বা খামখেয়ালী মনে হতো। বন্যা, মহামারী, ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো
প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় কোনো সতর্কতা বা স্পষ্ট কারণ ছাড়াই ঘটতো বলে মনে
হতো। আদিম মানুষেরা এই ধরণের প্রাকৃতিক ঘটনাকে দেবদেবীদের, যারা খামখেয়ালী এবং
অদ্ভুতভাবে আচরণ করতো, তাদের কাজ হিসেবে গণ্য করতো। তারা কী করবে তা ভবিষ্যদ্বাণী
করার কোনো উপায় ছিলো না, এবং একমাত্র উপায় ছিলো কোনো উপহার কিংবা কর্মের মাধ্যমে তাদের
অনুগ্রহ লাভ করা। অনেক মানুষ এখন-ও আংশিকভাবে এই বিশ্বাসে সম্মতি দান করে এবং
ভাগ্যের সঙ্গে চুক্তি করতে চেষ্টা করে। তারা ভালো আচরণ করার কিংবা আরো দয়ালু হওয়ার
ঘোষণা দেয় শুধুমাত্র তারা যদি কোনো বিষয়ে এ-ঘরনার (A-grade) ফলাফল পেতে পারে
অথবা তাদের গাড়ি চালানোর পরীক্ষা পাস করতে পারে।



